‘কে ছড়াচ্ছে ডিসেম্বরে আমার বিয়ে?’
আগামী ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি—এমন দাবি করেছেন পাকিস্তানের এক কনটেন্ট ক্রিয়েটর।
Collected · Not taken by usCollectedপাকিস্তানি অভিনেত্রী সাবা কামারের বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে। আগামী ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি—এমন দাবি করেছেন পাকিস্তানের এক কনটেন্ট ক্রিয়েটর।
তবে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। মজার ছলে বিয়ের খবরটি নাকচ করে দিয়েছেন তিনি।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কনটেন্ট ক্রিয়েটর মাহাদ আলী ফাইজানের একটি ভিডিও শেয়ার করেন সাবা। ওই ভিডিওতে দাবি করা হয়েছিল, ডিসেম্বরে বিয়ে করতে যাচ্ছেন এই অভিনেত্রী।
বিয়ের গুঞ্জনে সাবার মজার জবাব
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কনটেন্ট ক্রিয়েটরের পোস্ট করা ভিডিওটি শেয়ার করে গুঞ্জন উড়িয়ে দেন সাবা।
নিজের স্বভাবসুলভ রসিকতার ভঙ্গিতে তিনি লেখেন, ‘ও ভাই, কে ছড়াচ্ছে এসব গুজব যে ডিসেম্বরে আমার বিয়ে? সত্যি বলতে, কাজ নিয়ে এতটাই ব্যস্ত যে বাড়ি ফেরারও সময় পাই না। ঠিকমতো ঘুমানোর সুযোগও হয় না। বিয়ে যদি হয়েই থাকে, তাহলে আমাকেও দাওয়াত দিয়ো। কারণ, আমি নিজেই তো বিয়ের কোনো নিমন্ত্রণ পাইনি!’
সহশিল্পীর প্রেমে পড়েছিলেন সাবা
সাম্প্রতিক বিয়ের গুঞ্জন নাকচ করলেও এর আগে নিজের ব্যক্তিগত জীবনের একটি ঘটনা প্রকাশ করেছিলেন সাবা কামার।
এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, তাঁর অভিনীত একটি ছবির সহশিল্পীর প্রেমে পড়েছিলেন তিনি। ঘটনাটি দুই থেকে চার বছর আগের। তবে ওই অভিনেতার পরিচয় প্রকাশ করেননি সাবা। জানিয়েছিলেন, সেই সহশিল্পী এখন বিবাহিত।
সাবা বলেছিলেন, ‘সে এখন বিবাহিত। বিষয়টি আমার কাছে সত্যিই অদ্ভুত লাগে। ঘটনাটি অনেক আগের। যদিও খুব বেশি আগের নয়, হয়তো দুই বা চার বছর আগের। তবে তাঁর প্রতি আমার ভালো লাগা ছিল। আমি তাঁর প্রেমে পড়েছিলাম। হয়তো তাঁর অভিনীত চরিত্রটির প্রেমেই পড়েছিলাম।’
এই স্বীকারোক্তিতে অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের একটি বিরল দিক সামনে এসেছিল। কারণ, ব্যক্তিগত জীবন সাধারণত আড়ালেই রাখতে পছন্দ করেন তিনি।
পাকিস্তানের অন্যতম প্রশংসিত অভিনেত্রী সাবা কামার। চলচ্চিত্র ও টেলিভিশন—দুই মাধ্যমেই শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি।
‘ঘাবরানা নেহি হ্যায়’ ও ‘কামলি’ তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র। ‘কামলি’ ছবিতে অভিনয়ের জন্য ২০২৩ সালে লাক্স স্টাইল অ্যাওয়ার্ডে সেরা চলচ্চিত্র অভিনেত্রীর পুরস্কার পান তিনি।
টেলিভিশনে তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘বাগি’, ‘চিখ’, ‘ফ্রড’, ‘মিসেস অ্যান্ড মিস্টার শামীম’, ‘সিরিয়াল কিলার’, ‘কেস নম্বর ৯’, ‘পামাল’ ও ‘মুয়াম্মা’।
সংবাদ সূত্র
এই বিভাগের আরও খবর
Collected · Not taken by usCollectedবিইভিএমএক্স প্রদর্শনীতে হালনাগাদ প্রযুক্তির বৈদ্যুতিক মোটরবাইক, টেস্ট ড্রাইভের সুযোগও মিলছে
২৭ নভে, ০৭:৪৬ PM
Collected · Not taken by usCollectedJenkins ready to resume Wales captaincy role
২৭ নভে, ০৭:৪০ PM
Collected · Not taken by usCollected