১০ জনের ৮ জনই তাঁর হাতে আউট, বিশ্ব রেকর্ড গড়লেন লিটন
টেস্টের এক ইনিংসে কোনো উইকেটকিপারের সর্বোচ্চ ডিসমিসাল ছিল ৭টি। সেই রেকর্ডে এত দিন ভাগ বসিয়েছিলেন পাঁচজন। এবার সবাইকে ছাড়িয়ে এককভাবে রেকর্ডের মালিক লিটন।
Collected · Not taken by usCollectedটেস্টের এক ইনিংসে কোনো উইকেটকিপারের সর্বোচ্চ ডিসমিসাল ছিল ৭টি। সেই রেকর্ডে এত দিন ভাগ বসিয়েছিলেন পাঁচজন। এবার সবাইকে ছাড়িয়ে এককভাবে রেকর্ডের মালিক লিটন।
মেহেদী হাসান মিরাজের বলে টানা দুটি ছয় মেরে যেন ছক্কার নেশাই পেয়ে বসেছিল কাগিসো রাবাদার। এরমধ্যে দ্বিতীয় ছক্কায় টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ রানের দেখাও পেয়ে গেছেন। রাবাদা তাই পরের বলেও উইকেট ছেড়ে বেরিয়ে এলেন বড় শট খেলতে।
তবে এবার আর হলো না, বল গেল উইকেটকিপার লিটন দাসের হাতে। স্ট্যাম্পড!
আর এই স্টাম্পিংয়ের মধ্য দিয়েই টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ডিসমিসালের বিশ্ব রেকর্ড গড়েছেন লিটন। জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ১০ ব্যাটসম্যানের আটজনই আউট হয়েছেন লিটনের হাতে। এর মধ্যে ক্যাচে ৬টি, স্টাম্পিংয়ে ২টি।
টেস্টের দেড় শ বছরের ইতিহাসে এক ইনিংসে কোনো উইকেটকিপারের সর্বোচ্চ ডিসমিসাল ছিল ৭টি। সেই রেকর্ডে এত দিন ভাগ বসিয়েছিলেন পাঁচজন। এবার সবাইকে ছাড়িয়ে এককভাবে রেকর্ডের মালিক লিটন।
টেস্টে প্রথমবার এক ইনিংসে ৭ ডিসমিসাল করেছিলেন পাকিস্তানের ওয়াসিম বারি। ১৯৭৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে অকল্যান্ডে গড়েছিলেন কীর্তিটা। পরে তাঁর মতো ইনিংসে ৭ ডিসমিসাল করেছেন ইংল্যান্ডের বব টেলর, নিউজিল্যান্ডের ইয়ান স্মিথ, ওয়েস্ট ইন্ডিজের রিডলি জ্যাকবস ও ওয়েস্ট ইন্ডিজের জশুয়া দা সিলভারা।
আজ মিরাজের বলে রায়ান রিকেলটনকে স্টাম্পিং করে সেই রেকর্ডে নাম লেখান লিটন। আর রেকর্ডটা একান্তই নিজের করে নেন রাবাদাকেও স্টাম্পড আউট করে। সেটি ছিল দক্ষিণ আফ্রিকার ইনিংসের নবম উইকেট।
এর মধ্যে শুধু মার্কাস অ্যাকারম্যানের উইকেটটিতে লিটনের অবদান ছিল না, হাসান মাহমুদের বলে ক্যাচ নিয়েছিলেন তাসকিন আহমেদ। বাকি সব ব্যাটসম্যানের ইনিংসের সমাপ্তি ঘটেছে লিটনের হাতে।
দশম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়া প্যাটারসনও অবশ্য লং অফে হাসানের হাতে ক্যাচ দিয়েছেন। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে অলআউট হয়েছে ৫৫৭ রানে।
জোহানেসবার্গের লিটনের সামনে আরও একটি রেকর্ড হাতছানি দিচ্ছে। টেস্টের দুই ইনিংস মিলিয়ে একজন উইকেটকিপারের সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড ১১টি।
তিনজনের আছে এই কীর্তি— ১৯৯৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের জ্যাক রাসেল, ২০১৩ সালে পাকিস্তানের বিপক্ষে এবি ডি ভিলিয়ার্স এবং ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঋষভ পন্তের।
এর মধ্যে রাসেল ও ডি ভিলিয়ার্সের কীর্তি ছিল এই জোহানেসবার্গেই, যেখানে লিটন তাদের ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা জাগিয়েছেন। আর শেষ পর্যন্ত তেমন কিছু যদি নাও হয়, ইনিংসে সর্বোচ্চ ডিসমিসালের বিশ্ব রেকর্ড লিটনের এরই মধ্যে হয়ে গেছে।
সংবাদ সূত্র
এই বিভাগের আরও খবর
Collected · Not taken by usCollectedট্রাম্প-পুতিনের ‘অদ্ভুত’ বন্ধুত্ব অনেকটা হিটলারের সঙ্গে বন্ধুত্বের কথা বলার মতো
২৭ নভে, ০৮:৩০ PM
Collected · Not taken by usCollectedইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে
২৭ নভে, ০৭:৪৫ PM
Collected · Not taken by usCollected