এপেক সম্মেলনে দেখা গেল পুতিনের ‘পারমাণবিক ব্রিফকেস’, কী থাকে এতে

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে এ ধরনের কোনো ব্রিফকেস থাকে কি না, তা স্পষ্ট নয়।

নিজস্ব প্রতিবেদক•প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ এ ০৮:৪১ PM
শেয়ার করুন
এপেক সম্মেলনে দেখা গেল পুতিনের ‘পারমাণবিক ব্রিফকেস’, কী থাকে এতেCollected
এপেক সম্মেলনে দেখা গেল পুতিনের ‘পারমাণবিক ব্রিফকেস’, কী থাকে এতে

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে এ ধরনের কোনো ব্রিফকেস থাকে কি না, তা স্পষ্ট নয়।

চীনের শেনঝেনে এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) ৩৩তম সম্মেলনে বিরল এক দৃশ্য দেখা গেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে থাকা নৌবাহিনীর এক কর্মকর্তার হাতে দেখা গেছে রহস্যময় কালো একটি ব্রিফকেস।

ধারণা করা হচ্ছে, এটি রাশিয়ার ‘পারমাণবিক ব্রিফকেস’। এর মাধ্যমে দেশটির পারমাণবিক অস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়ার সুযোগ রয়েছে। আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার নেতারা ত্রিপক্ষীয় বৈঠকে যোগ দিতে শেনঝেনে পৌঁছান।

এ সময় রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের একটি ক্যামেরা পুতিনের সঙ্গে থাকা নৌবাহিনীর ওই কর্মকর্তার দিকে নজর দেয়। টেলিভিশনের প্রতিবেদক ইয়েভগেনি পপভ ব্রিফকেসটির দিকে ইঙ্গিত করে বলেন, ‘এটি পারমাণবিক ব্রিফকেস।’ কর্মকর্তা হাসিমুখে নিশ্চিত করেন, এটি রুশ প্রেসিডেন্টের পারমাণবিক অস্ত্রভান্ডারে সরাসরি প্রবেশাধিকারের সঙ্গে যুক্ত ব্রিফকেস।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টেরও এ ধরনের একটি ব্রিফকেস রয়েছে। সেটি ‘নিউক্লিয়ার ফুটবল’ নামে পরিচিত। প্রেসিডেন্টের সঙ্গে নিয়মিত এটি বহন করা হয়। তবে শেনঝেনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এটি দেখা যায়নি।

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে এ ধরনের কোনো ব্রিফকেস থাকে কি না, তা স্পষ্ট নয়। পারমাণবিক ব্রিফকেস কী এটি বিশেষভাবে তৈরি একটি ব্রিফকেস। সামরিক কমান্ড–ব্যবস্থার সঙ্গে এর সংযোগ রয়েছে।

এর মাধ্যমে কোনো দেশের নেতা পারমাণবিক হামলার নির্দেশ দিতে পারেন। স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এ ধরনের ব্যবস্থা গড়ে তোলে। তখন দুই দেশের নেতাদের খুব অল্প সময়ের নোটিশে পারমাণবিক হামলার বিষয়ে সিদ্ধান্ত নিতে হতে পারে—এমন আশঙ্কা তৈরি হয়েছিল।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে ‘বিস্কুট’ নামে পরিচিত একটি কার্ডও থাকে। পারমাণবিক হামলার নির্দেশ দেওয়ার সময় প্রেসিডেন্টের পরিচয় যাচাইয়ে প্রয়োজনীয় কোড থাকে এতে। তবে ব্রিফকেসটির একটি বোতাম চাপলেই পারমাণবিক হামলা শুরু হয়ে যাবে, বিষয়টি এমন নয়।

কোনো নেতার নির্দেশ কার্যকর করতে সামরিক কর্মকর্তা ও বিস্তৃত যোগাযোগব্যবস্থার প্রয়োজন হয়। যুক্তরাষ্ট্রের ‘ফুটবল’ ও রাশিয়ার ‘চেগেট’ যুক্তরাষ্ট্রের ‘নিউক্লিয়ার ফুটবল’ব্যবস্থার উৎপত্তি ১৯৬২ সালের কিউবার ক্ষেপণাস্ত্র সংকটেরও আগে।

ইতিহাসবিদদের মতে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোয়াইট আইজেনহাওয়ারের প্রশাসন এ ব্যবস্থার গোড়াপত্তন করে। ১৯৬১ সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার আগের দিন আইজেনহাওয়ার এ ব্যবস্থা সম্পর্কে জন এফ কেনেডিকে ধারণা দিয়েছিলেন।

এখনো প্রকাশ করা হয়নি, এমন একটি অবমুক্ত স্মারকলিপিতে এ তথ্য পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে ‘বিস্কুট’ নামে পরিচিত একটি কার্ডও থাকে। পারমাণবিক হামলার নির্দেশ দেওয়ার সময় প্রেসিডেন্টের পরিচয় যাচাইয়ে প্রয়োজনীয় কোড থাকে এতে।

প্রেসিডেন্টের পরিবর্তে দায়িত্ব পালনের প্রয়োজন হলে ভাইস প্রেসিডেন্টের জন্যও বিকল্প ‘ফুটবল’ ও পরিচয় যাচাইয়ের কোডের ব্যবস্থা রয়েছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের তথ্য অনুযায়ী, দেশটিতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার ক্ষমতা একমাত্র প্রেসিডেন্টের।

তবে তিনি সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের পরামর্শ নিতে পারেন। রাশিয়ার ব্রিফকেসের নাম ‘চেগেট’। ককেশাস অঞ্চলের একটি পর্বতের নাম থেকে এর নামকরণ করা হয়েছে। ১৯৮৩ সালে সোভিয়েত ইউনিয়নের সামরিক ব্যবস্থায় এটি যুক্ত হয়।

ঐতিহ্যগতভাবে নৌবাহিনীর একজন কর্মকর্তা প্রেসিডেন্টের হয়ে ব্রিফকেসটি বহন করেন। রাশিয়ার প্রথম সোভিয়েত-পরবর্তী প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিনের ব্যবহৃত ব্রিফকেসটি ২০১৫ সালে ইয়েকাতেরিনবুর্গের ইয়েলৎসিন সেন্টারে প্রদর্শনের জন্য রাখা হয়েছিল।

বর্তমানে চেগেট রুশ প্রেসিডেন্টকে দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের সঙ্গে যুক্ত করেছে। এর মাধ্যমে পারমাণবিক অস্ত্র ব্যবহারের নির্দেশ পাঠানো যায়। তবে এটি নিজে থেকে পারমাণবিক অস্ত্র উৎক্ষেপণ করতে পারে না।

ক্রেমলিন-সমর্থিত টেলিভিশন চ্যানেলগুলো এ দৃশ্য দেখিয়েছে, বিষয়টি তাৎপর্যপূর্ণ। তাঁর ভাষায়, ‘এটি পুরোপুরি রাজনৈতিক নাটক এবং প্রতীকী প্রদর্শন।’ তাঁর মতে, বিশ্বে রাশিয়ার আগের অবস্থান আর নেই—এ বিষয়ে সচেতন পুতিনের দেশের শক্তি দেখানোর চেষ্টা এটি।

সাইমন মাবন, অধ্যাপক, ল্যাঙ্কাস্টার বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য . রাশিয়ার এমন তিনটি ব্রিফকেস রয়েছে বলে ধারণা করা হয়। এগুলো প্রেসিডেন্ট, প্রতিরক্ষামন্ত্রী ও জেনারেল স্টাফের প্রধানের জন্য বরাদ্দ।

সংবাদ সূত্র

এই বিভাগের আরও খবর