১০০ সেরা তারকার তালিকায় শীর্ষে মনরো, শাহরুখ কত নম্বরে
তালিকায় আছেন হলিউড, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন সময়ের তারকারা। পুরোনো দিনের নির্বাক চলচ্চিত্রের শিল্পী থেকে শুরু করে বর্তমান প্রজন্মের তারকারাও বাদ পড়েননি।
Collected · Not taken by usCollectedতালিকায় আছেন হলিউড, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন সময়ের তারকারা। পুরোনো দিনের নির্বাক চলচ্চিত্রের শিল্পী থেকে শুরু করে বর্তমান প্রজন্মের তারকারাও বাদ পড়েননি।
কারও অভিনয় মনে দাগ কাটে, কেউ হয়ে ওঠেন সময়ের প্রতীক, আবার কারও উপস্থিতিই সিনেমাকে দেয় আলাদা মাত্রা। কিন্তু একজন ভালো অভিনেতা আর একজন বড় চলচ্চিত্র তারকার মধ্যে পার্থক্য কোথায়? অভিনয়দক্ষতা, জনপ্রিয়তা, সৌন্দর্য, ব্যক্তিত্ব, নাকি পর্দায় উপস্থিতির সেই দুর্বোধ্য জাদু?
এই প্রশ্নের উত্তর খুঁজতেই বিশ্বের বিনোদনবিষয়ক প্রভাবশালী সাময়িকী ভ্যারাইটি প্রকাশ করেছে সর্বকালের ১০০ সেরা চলচ্চিত্র তারকার তালিকা। সেখানে এক নম্বরে জায়গা পেয়েছেন হলিউড অভিনেত্রী মেরিলিন মনরো।
দ্বিতীয় স্থানে হামফ্রে বোগার্ট, তৃতীয় চার্লি চ্যাপলিন। চতুর্থ জ্যাক নিকলসন, পঞ্চম ক্যাথরিন হেপবার্ন। তালিকায় আছেন হলিউড, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন সময়ের তারকারা। পুরোনো দিনের নির্বাক চলচ্চিত্রের শিল্পী থেকে শুরু করে বর্তমান প্রজন্মের জেনডায়া, টিমোথি শ্যালামে ও রবার্ট প্যাটিনসন—কেউ বাদ পড়েননি।
ভারতীয় উপমহাদেশ থেকে একমাত্র জায়গা পেয়েছেন বলিউডের শাহরুখ খান। তবে এটি কেবল জনপ্রিয়তা কিংবা বক্স অফিস সাফল্যের ভিত্তিতে তৈরি তালিকা নয়। ভ্যারাইটির পাঁচ সমালোচক—ওয়েন গ্লাইবারম্যান, গাই লজ, ড্যানিয়েল ডি’অ্যাডারিও, অ্যালিসন হারম্যান ও আরামাইড টিনুবু—তারকাদের মূল্যায়নে গুরুত্ব দিয়েছেন অভিনয়শৈলী, জনপ্রিয়তা, সাংস্কৃতিক প্রভাব, ইতিহাসে তাঁদের অবস্থান এবং পর্দায় দর্শককে মুগ্ধ করার ক্ষমতাকে।
তাঁদের বিবেচনায়, ভালো অভিনেতা হলেই কেউ চলচ্চিত্র তারকা হয়ে ওঠেন না। তারকাখ্যাতির জন্য প্রয়োজন এমন এক আকর্ষণ, যা দর্শককে পর্দার দিকে টেনে রাখে। এখানে তারকাখ্যাতির কোনো একটি নির্দিষ্ট সংজ্ঞা নেই।
কেউ অভিনয়ের জাদুতে, কেউ ব্যক্তিত্বে, কেউ আবার সিনেমার ইতিহাস বদলে দিয়ে জায়গা করে নিয়েছেন। এক নম্বরে কেন মেরিলিন মনরো হলিউডের ইতিহাসে মেরিলিন মনরোর মতো তারকা খুব বেশি আসেননি। ১৯৫০-এর দশকে তাঁর জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী।
স্বর্ণকেশী চুল, আবেদনময়ী উপস্থিতি, মোহময় হাসি—সব মিলিয়ে তাঁকে ঘিরে তৈরি হয়েছিল এক অনন্য তারকাচিত্র। কিন্তু ভ্যারাইটির মূল্যায়নে মনরো কেবল সৌন্দর্য কিংবা যৌন আবেদনের কারণে শীর্ষে নন।
১৯৬২ সালে মাত্র ৩৬ বছর বয়সে মারা যান এই অভিনেত্রী। মৃত্যুর ছয় দশকের বেশি সময় পরও তাঁর জনপ্রিয়তা কমেনি; বরং নতুন প্রজন্মের কাছেও তিনি হয়ে উঠেছেন আগ্রহের বিষয়। ভ্যারাইটির সেরা ১০০ মুভি তারকা মেরিলিন মনরো হামফ্রে বোগার্ট চার্লি চ্যাপলিন জ্যাক নিকলসন ক্যাথরিন হেপবার্ন সিডনি পোয়াটিয়ে মার্লন ব্র্যান্ডো টম ক্রুজ তোশিরো মিফুনে বারব্রা স্ট্রাইস্যান্ড ক্লিন্ট ইস্টউড ক্যারি গ্রান্ট জুলিয়া রবার্টস জেমস ডিন ক্লার্ক গেবল বেটি ডেভিস টম হ্যাঙ্কস ইনগ্রিড বার্গম্যান জন ওয়েইন ডেনজেল ওয়াশিংটন রবার্ট রেডফোর্ড গ্রেটা গার্বো শন কনারি এলিজাবেথ টেলর হ্যারিসন ফোর্ড অড্রে হেপবার্ন মেরিল স্ট্রিপ জেমস স্টুয়ার্ট ব্র্যাড পিট গ্রেস কেলি পল নিউম্যান আল পাচিনো জুডি গারল্যান্ড স্পেনসার ট্রেসি ভিভিয়েন লি জেমস ক্যাগনি ক্যাথরিন দেন্যুভ লিওনার্দো ডিক্যাপ্রিও রুডলফ ভ্যালেনটিনো জেন ফন্ডা ফ্রেড অ্যাস্টেয়ার ও জিঞ্জার রজার্স ডাস্টিন হফম্যান মার্লেন ডিট্রিখ জুলি অ্যান্ড্রুজ স্টিভ ম্যাককুইন রবিন উইলিয়ামস শার্লি টেম্পল ওয়ারেন বিটি মার্সেলো মাস্ত্রোইয়ান্নি ডায়ান কিটন কার্ক ডগলাস জোয়ান ক্রফোর্ড ব্রুস লি রবার্ট ডি নিরো মার্ক্স ব্রাদার্স জন ট্রাভোল্টা জোডি ফস্টার জিন কেলি আর্নল্ড শোয়ার্জনেগার সোফিয়া লরেন এলভিস প্রিসলি অরসন ওয়েলস ফে ডানাওয়ে রাসেল ক্রো মাইকেল কেইন উইল স্মিথ রবার্ট মিচাম ড্যানিয়েল ডে-লুইস ডরোথি ড্যান্ড্রিজ জ্যাক লেমন ম্যাট ডেমন নিকোল কিডম্যান বারবারা স্ট্যানউইক রবার্ট ডাউনি জুনিয়র পাম গ্রিয়ার বার্ট ল্যাঙ্কাস্টার রায়ান গসলিং গ্রেগরি পেক ডিভাইন শন পেন লিভ উলমান মরগান ফ্রিম্যান রবার্ট প্যাটিনসন কেট উইন্সলেট বার্ট রেনল্ডস টিমোথি শ্যালামে হুপি গোল্ডবার্গ লিলিয়ান গিশ নিকোলাস কেজ লরেন বাকল ক্রিস্টেন স্টুয়ার্ট শাহরুখ খান হোয়াকিন ফিনিক্স এমা স্টোন ফিলিপ সিমুর হফম্যান এডি মারফি অ্যালাঁ দেলোঁ জেনডায়া সিলভেস্টার স্ট্যালোন হেনরি ফন্ডা .
ভ্যারাইটির সমালোচকদের মতে, মনরোর অভিনয়প্রতিভা দীর্ঘদিন তাঁর গড়ে তোলা গ্ল্যামারাস ভাবমূর্তির আড়ালে ঢাকা ছিল। ‘জেন্টলমেন প্রেফার ব্লন্ডস’, ‘সাম লাইক ইট হট’ ও ‘দ্য মিসফিটস’-এর মতো সিনেমায় তাঁর অভিনয় দেখলে বোঝা যায়, তিনি প্রচলিত ধারণার চেয়ে অনেক বেশি দক্ষ অভিনেত্রী ছিলেন।
বিশেষ করে ‘জেন্টলমেন প্রেফার ব্লন্ডস’ সিনেমায় লরেলাই লির চরিত্রে তাঁর অভিনয় শুধু সৌন্দর্যের প্রদর্শনী ছিল না। চরিত্রটির সরলতা, বুদ্ধিমত্তা ও হাস্যরসের মিশ্রণ মনরোর অভিনয়ক্ষমতার পরিচয় দেয়।
আবার ‘সাম লাইক ইট হট’-এ কমেডির যে সহজাত দক্ষতা দেখিয়েছেন, তা আজও আলোচিত। মনরোর তারকাখ্যাতির আরেকটি দিক হলো, তিনি নিজেই নিজের একটি চরিত্র তৈরি করেছিলেন। পর্দার মেরিলিন আর বাস্তবের নর্মা জিনের মধ্যে ছিল বিস্তর পার্থক্য।
ভ্যারাইটির চোখে, সেই নির্মিত পরিচয়ও ছিল এক অসাধারণ অভিনয়। এ কারণেই তাঁকে শুধু একটি সময়ের তারকা নয়, চিরকালীন চলচ্চিত্র ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়েছে। দ্বিতীয় বোগার্ট, তৃতীয় চ্যাপলিন দ্বিতীয় স্থানে রয়েছেন হামফ্রে বোগার্ট।
হলিউডের স্বর্ণযুগের এই অভিনেতার ক্যারিয়ার শুরু হয়েছিল সহজে নয়। একসময় তাঁকে মূলত অপরাধী ও নেতিবাচক চরিত্রে অভিনয়ের সুযোগ দেওয়া হতো। চল্লিশের কোঠায় পৌঁছে তিনি পান প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ।
এরপরই তৈরি হয় হলিউডের অন্যতম স্মরণীয় পুরুষ তারকার পরিচয়। ‘কাসাব্লাঙ্কা’, ‘হাই সিয়েরা’ ও ‘দ্য মল্টিজ ফ্যালকন’ তাঁর অভিনয়জীবনের গুরুত্বপূর্ণ সিনেমা। ভ্যারাইটি বিশেষভাবে উল্লেখ করেছে, তাঁর মধ্যে ছিল পৌরুষ, বিষণ্নতা, বিদ্রোহী মনোভাব ও মানবিকতার অদ্ভুত মিশ্রণ।
তালিকায় তাঁর জন্য অবশ্যদ্রষ্টব্য সিনেমা হিসেবে রাখা হয়েছে ‘কাসাব্লাঙ্কা’। তৃতীয় স্থানে চার্লি চ্যাপলিন। নির্বাক চলচ্চিত্রের এই কিংবদন্তি শুধু একজন অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন চলচ্চিত্রের ভাষা তৈরির অন্যতম কারিগর।
তাঁর সৃষ্টি লিটল ট্রাম্প চরিত্রটি বিশ্বজুড়ে পরিচিত। ছোট গোঁফ, বোলার হ্যাট, ঢিলেঢালা পোশাক আর অদ্ভুত হাঁটার ভঙ্গি—সব মিলিয়ে চরিত্রটি হয়ে উঠেছিল সিনেমার ইতিহাসের অন্যতম পরিচিত প্রতীক।
সংবাদ সূত্র
এই বিভাগের আরও খবর
Collected · Not taken by usCollectedবিইভিএমএক্স প্রদর্শনীতে হালনাগাদ প্রযুক্তির বৈদ্যুতিক মোটরবাইক, টেস্ট ড্রাইভের সুযোগও মিলছে
২৭ নভে, ০৭:৪৬ PM
Collected · Not taken by usCollectedJenkins ready to resume Wales captaincy role
২৭ নভে, ০৭:৪০ PM
Collected · Not taken by usCollected