অল্পবয়সীদেরও স্ট্রোকের ঝুঁকি, যেসব উপসর্গ উপেক্ষা করা উচিত নয়

স্ট্রোক কেবল বয়স্কদেরই হয়, তরুণ বা অল্পবয়সীদের নয় - প্রচলিত এ ধারণাকে এখন আর চিকিৎসকেরা সঠিক মনে করেন না। নতুন গবেষণা আর পরিসংখ্যান বলছে, ১৫ থেকে ৪৯ বছর বয়সী মানুষের মধ্যে স্ট্রোকের প্রকোপ বাড়ছে।

নিজস্ব প্রতিবেদক•প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ এ ১২:১৫ PM
শেয়ার করুন
অল্পবয়সীদেরও স্ট্রোকের ঝুঁকি, যেসব উপসর্গ উপেক্ষা করা উচিত নয়Collected
অল্পবয়সীদেরও স্ট্রোকের ঝুঁকি, যেসব উপসর্গ উপেক্ষা করা উচিত নয়

স্ট্রোক কেবল বয়স্কদেরই হয়, তরুণ বা অল্পবয়সীদের নয় - প্রচলিত এ ধারণাকে এখন আর চিকিৎসকেরা সঠিক মনে করেন না। নতুন গবেষণা আর পরিসংখ্যান বলছে, ১৫ থেকে ৪৯ বছর বয়সী মানুষের মধ্যে স্ট্রোকের প্রকোপ বাড়ছে।

অনেকেই মনে করেন স্ট্রোক শুধুমাত্র বয়স্ক ব্যক্তিদেরই হয়। আর এ ধারণার উপর ভিত্তি করে অল্পবয়সীরা প্রায়শই হঠাৎ মাথা ঘোরা, হাত বা পায়ে অসাড়তা, কথা জড়িয়ে যাওয়া, বা দৃষ্টি ঝাপসা হওয়ার মতো লক্ষণগুলোকে উপেক্ষা করে থাকেন।

তবে চিকিৎসকদের মতে এ লক্ষণগুলো উপেক্ষা করলে কখনো কখনো তা প্রাণহানির কারণ হয়ে দাঁড়াতে পারে।

বৈশ্বিক পরিসংখ্যান অনুযায়ী স্ট্রোক এমন কোনো রোগ নয় যাতে শুধুমাত্র বয়স্করাই আক্রান্ত হন। ১৫ থেকে ৪৯ বছরের ব্যক্তি স্ট্রোকে আক্রান্ত হতে পারেন।

এর কারণ হিসাবে কিছু গবেষণায় উল্লেখ করা হয়েছে যে এ বয়সের মানুষের মধ্যে স্ট্রোকের প্রকোপ বাড়ছে।

উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, স্থূলতা, ধূমপান, মদ্যপান, অপর্যাপ্ত ঘুম, মানসিক চাপ এবং নিষ্ক্রিয় জীবনযাপন স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে।

স্ট্রোক প্রাণঘাতী রোগ এবং এর ফলে আজীবন শারীরিক অক্ষমতা, স্মৃতিশক্তি হ্রাস, বাকশক্তির উপর প্রভাব এবং মানসিক সমস্যা ইত্যাদি দেখা দিতে পারে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, স্ট্রোকের লক্ষণ দেখা দেওয়ার পর চিকিৎসায় বিলম্ব হলে মস্তিষ্কের কোষের আরো বেশি ক্ষতি হতে পারে। এ কারণেই স্ট্রোকের চিকিৎসার ক্ষেত্রে 'টাইম ইজ ব্রেইন' অর্থাৎ 'সময়ই মস্তিষ্ক' এমন একটি ব্যাপার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্ট্রোকের ক্ষেত্রে প্রতিটা মুহূর্ত মূল্যবান, তাই এর কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা শুরু হাওয়া দরকার।

এক্ষেত্রে যা গুরুত্বপূর্ণ তা হলো স্ট্রোকের প্রাথমিক লক্ষণ এবং কীসে এর ঝুঁকি বাড়ে তা বুঝে নেওয়া। কারণ অনেকেই এসব লক্ষণ উপেক্ষা করেন।

পাশাপাশি স্ট্রোকের ঝুঁকি কমাতে আমরা যে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে পারি সে সম্পর্কেও জেনে নেওয়া দরকার।

সঠিকভাবে কাজ করার জন্য আমাদের মস্তিষ্কে ক্রমাগত অক্সিজেন এবং পুষ্টির প্রয়োজন হয় যা রক্তের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছায়।

যখন মস্তিষ্কের দিকে পরিচালিত রক্তনালী অবরুদ্ধ হয়ে পড়ে বা ফেটে গিয়ে রক্তক্ষরণ হয় তখন রক্ত সরবরাহ ব্যাহত হয়।

এ অবস্থাকে স্ট্রোকে আক্রান্ত হওয়া বলে।

এখন রক্ত সরবরাহ ব্যাহত হওয়ার কারণে আক্রান্ত মস্তিষ্কের কোনো অংশে পর্যাপ্ত অক্সিজেন নাও পৌঁছাতে পারে এবং কয়েক মিনিটের মধ্যে মস্তিষ্কের কোষগুলোর ক্ষতি হতে থাকে।

স্ট্রোক দৃষ্টিশক্তি, স্মৃতিশক্তি, হাঁটাচলা এবং শরীরের নড়াচড়ার ক্ষমতাকে প্রভাবিত করতে পারে।

কিছু ক্ষেত্রে স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিদের স্থায়ীভাবে প্রতিবন্ধী হয়ে পড়ার আশঙ্কা থেকে যায় বলেও জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

সংবাদ সূত্র

এই বিভাগের আরও খবর