নারীদের জন্য নতুন সঞ্চয় প্রকল্প চালু করল মাইডাস ফাইন্যান্সিং
আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস উপলক্ষে নারীদের সঞ্চয় ও আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে ‘রেফিয়া-নারী উন্নয়ন সঞ্চয় প্রকল্প’ উদ্বোধন করেছে মাইডাস ফাইন্যান্সিং।
Collected · Not taken by usCollectedআন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে মাইডাস ফাইন্যান্সিং। একই অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির উদ্যোগে ‘রেফিয়া-নারী উন্নয়ন ডিপোজিট প্রকল্পের’ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার নারী উদ্যোক্তা দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে মাইডাস ফাইন্যান্সিং।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাইডাস ফাইন্যান্সিংয়ের পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আহমেদ আতাউল হাকিম, ব্র্যাক ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্টের (আইইডি) নির্বাহী পরিচালক ইরাম মারিয়াম, ওম্যান এন্টারপ্রেনিউরস অ্যাসোসিয়েশনের সভাপতি ইয়াসমিন আহমেদ, মাইডাস ফাইন্যান্সিংয়ের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) তানভীর হাসান ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য শেষে মাইডাস ফাইন্যান্সিং ও নারী উন্নয়ন কার্যক্রমের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘রেফিয়া-নারী উন্নয়ন ডিপোজিট প্রকল্প’-এর আনুষ্ঠানিক উদ্বোধন।
মাইডাস ফাইন্যান্সিং জানিয়েছে, নারীদের আর্থিক অন্তর্ভুক্তি ও সঞ্চয়ে উৎসাহিত করার পাশাপাশি নারী উদ্যোক্তাদের স্বীকৃতি ও সম্মাননা প্রদানের মাধ্যমে তাঁদের অবদানকে উৎসাহিত করাই ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
প্রতিষ্ঠানটি মনে করে, নারীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে তাঁদের আরও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংবাদ সূত্র
এই বিভাগের আরও খবর
Collected · Not taken by usCollectedব্যাংকের সিনিয়র অফিসার পদে লিখিত পরীক্ষায় ডিভাইসসহ বহিষ্কার ২৪
২৭ নভে, ১০:০৬ PM
Collected · Not taken by usCollectedএক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম
২৭ নভে, ০৭:৪৬ PM
Collected · Not taken by usCollected