অস্ট্রেলিয়ায় ক্রিকেট স্কোরবোর্ড কেন ‘উল্টো’?

ইংল্যান্ড ও বেশিরভাগ দেশের ক্রিকেট মাঠ ও টেলিভিশন সম্প্রচারে যেভাবে স্কোর দেখা যায়, ঠিক তার বিপরীত চিত্র অস্ট্রেলিয়ান ক্রিকেটে।

নিজস্ব প্রতিবেদক•প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ এ ১০:২৬ PM
শেয়ার করুন
অস্ট্রেলিয়ায় ক্রিকেট স্কোরবোর্ড কেন ‘উল্টো’?Collected
অস্ট্রেলিয়ায় ক্রিকেট স্কোরবোর্ড কেন ‘উল্টো’?

ইংল্যান্ড ও বেশিরভাগ দেশের ক্রিকেট মাঠ ও টেলিভিশন সম্প্রচারে যেভাবে স্কোর দেখা যায়, ঠিক তার বিপরীত চিত্র অস্ট্রেলিয়ান ক্রিকেটে।

এই যেমন, অধিকাংশ দেশের ক্রিকেট ম্যাচে স্কোর থাকে ২০০-৪। কিন্তু অস্ট্রেলিয়ান ক্রিকেটে সেটা ৪-২০০, মানে প্রথমে রানের পরিবর্তে উইকেটের সংখ্যা দেখানো হয়।

অস্ট্রেলিয়ান ক্রিকেটে এটা একটা ঐতিহ্য বলা চলে, যার শুরু হয়েছিল ১৯ শতক থেকে। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেট নেড গ্রেগরি এই স্কোরবোর্ড ডিজাইন করেছিলেন।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডের কিউরেটর হওয়ার পর গ্রেগরির ইংরেজ স্কোরবোর্ড ডিজাইন পছন্দ হচ্ছিল না। তার দাবি, এটা মাঠের ভেতরের দর্শকদের জন্য যথেষ্ট তথ্য দেয় না।

তাই তিনি ম্যাচের নানান তথ্য অন্তর্ভুক্ত করার জন্য বিশাল স্কোরবোর্ড ডিজাইন করেছিলেন, যেটা পরিচালনা করতে দুজন অপারেটরের দরকার পড়ে। তার পুনরায় ডিজাইন করা বড় স্কোরবোর্ডে তিনি রানের আগে উইকেট দেখানোর সিদ্ধান্ত নেন।

গ্রেগরির আবিষ্কার করা এই স্কোরবোর্ড সিডনিতে ব্যাপক সফল প্রমাণিত হয়েছিল। তারপর একে এক অস্ট্রেলিয়ার অন্য মাঠগুলোতেও একই ধরনের স্কোরবোর্ড তৈরি করা হয়েছিল।

অস্ট্রেলিয়ার স্টেডিয়ামগুলো ও সম্প্রচারকদের কাছে তখন থেকে রানের আগে উইকেটের রীতি ঐতিহ্যে রূপ নেয়। তারপর থেকে এই রীতি বহাল আছে।

বৈপ্লবিক এই স্কোরবোর্ড তৈরির আগে গ্রেগরি খেলোয়াড় হিসেবেও টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়েন। ১৮৭৭ সালে অস্ট্রেলিয়ার প্রথম টেস্টে তিনি খেলেন ইংল্যান্ডের বিপক্ষে। মেলবোর্নে সেই ম্যাচে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে এবং গ্রেগরি কোনো রান না করেই আউট হন। আর ডাক মারা প্রথম টেস্ট ব্যাটার হিসেবে ইতিহাসের পাতায় নাম লিখেন।

সংবাদ সূত্র

এই বিভাগের আরও খবর