প্রাণ-আরএফএলের উপস্থাপনায় ঢাকায় এআই সৃজনশীলতা সম্মেলন

বাংলাদেশের AI-নির্ভর সৃজনশীলতার নতুন সম্ভাবনা তুলে ধরা, উদীয়মান ক্রিয়েটরদের স্বীকৃতি দেওয়া এবং প্রযুক্তি ও সৃজনশীল শিল্পের মধ্যে সংযোগ তৈরির লক্ষ্যে...

নিজস্ব প্রতিবেদক•প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ এ ০৩:১৯ PM
শেয়ার করুন
প্রাণ-আরএফএলের উপস্থাপনায় ঢাকায় এআই সৃজনশীলতা সম্মেলনCollected
প্রাণ-আরএফএলের উপস্থাপনায় ঢাকায় এআই সৃজনশীলতা সম্মেলন

বাংলাদেশের AI-নির্ভর সৃজনশীলতার নতুন সম্ভাবনা তুলে ধরা, উদীয়মান ক্রিয়েটরদের স্বীকৃতি দেওয়া এবং প্রযুক্তি ও সৃজনশীল শিল্পের মধ্যে সংযোগ তৈরির লক্ষ্যে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার তেজগাঁওয়ের ‘এলিট কনভেনশন হল’-এ অনুষ্ঠিত হয়েছে।

‘হিউম্যান ক্রিয়েটিভিটি, এআই পসিবিলিটিজ’ প্রতিপাদ্যে আয়োজিত প্রিজম-এর মূল লক্ষ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তার সৃজনশীল ও দায়িত্বশীল ব্যবহারকে উৎসাহিত করা, নতুন প্রতিভাকে স্বীকৃতি দেওয়া এবং বাংলাদেশের এআই ক্রিয়েটিভ কমিউনিটি-কে আরও শক্তিশালী করে তোলা।

গত ১২ আগস্ট ২০২৬ তারিখে শুরু হওয়া প্রিজম এআই ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডস-এ দেশের বিভিন্ন প্রান্তের ক্রিয়েটরদের AI-নির্ভর সৃজনশীল কাজ জমা দেওয়ার আহ্বান জানানো হয়। প্রতিযোগিতার জন্য নির্ধারণ করা হয় চারটি বিভাগ—‘এআই অ্যাডভারটাইজমেন্ট’, ‘এআই শর্ট ফিল্ম’, ‘এআই মিউজিক ভিডিও’ এবং ‘এআই ফ্যাশন’।

এ আয়োজনে দেশের ২৭টির বেশি জেলা থেকে ৫ হাজারের বেশি সৃজনশীল কাজ জমা পড়ে। বিশ্ববিদ্যালয়ভিত্তিক কার্যক্রম ও প্রচারণার মাধ্যমে ২০টির বেশি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হয় ‘প্রিজম’। এ উদ্যোগের আওতায় ৫০ হাজারের বেশি শিক্ষার্থীর কাছে পৌঁছানো হয় এবং ডিজিটাল মাধ্যমে দেড় কোটির বেশি মানুষের কাছে পৌঁছানোর সাফল্য অর্জিত হয়।

জমা পড়া কাজগুলো মূল্যায়নের মাধ্যমে সেরা ৬০ জন ফাইনালিস্ট নির্বাচন করা হয়। তাদের দক্ষতা ও সৃজনশীল চিন্তাভাবনা আরও বিকশিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের iCenter-এ আয়োজন করা হয় দুই দিনব্যাপী ‘এআই ক্রিয়েটিভ বুটক্যাম্প’।

এ বুটক্যাম্পে অংশগ্রহণকারীরা ব্র্যান্ডিং, স্টোরিটেলিং, ক্রিয়েটিভ ডিরেকশন এবং এআই টুলস-এর কার্যকর ও দায়িত্বশীল ব্যবহার সম্পর্কে হাতে-কলমে শেখার সুযোগ পান।

পরবর্তী পর্যায়ে ফাইনালিস্টদের দেওয়া হয় ইন্ডাস্ট্রিভিত্তিক বাস্তবধর্মী ক্রিয়েটিভ ব্রিফ। সেই চ্যালেঞ্জের ভিত্তিতে তারা নতুন সৃজনশীল কাজ তৈরি করেন, যা সংশ্লিষ্ট শিল্পের অভিজ্ঞ পেশাজীবী ও ক্যাটাগরিভিত্তিক বিচারকদের মাধ্যমে মূল্যায়ন করা হয়।

এভাবে ‘প্রিজম’ শুধু একটি প্রতিযোগিতার আয়োজন না করে অংশগ্রহণকারীদের শেখা, দক্ষতা উন্নয়ন, বাস্তব অভিজ্ঞতা অর্জন এবং পেশাগত সংযোগ তৈরির সুযোগও সৃষ্টি করেছে।

‘কিনোট স্পিকার’ হিসেবে বক্তব্য দেন ‘সিবস সলিউশন’-এর প্রতিষ্ঠাতা হাসিব হাসান চৌধুরী। তার আলোচনার বিষয় ছিল ‘ডেমোক্র্যাটাইজিং ফিল্মমেকিং: হাউ এআই ইজ মেকিং সিনেমা অ্যাক্সেসিবল টু এভরিওয়ান’ AI কীভাবে চলচ্চিত্র নির্মাণের প্রচলিত সীমাবদ্ধতা কমিয়ে আনছে এবং স্বাধীন নির্মাতা ও গল্পকারদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করছে, তা তুলে ধরেন তিনি।

‘টেন মিনিট স্কুল’-এর প্রতিষ্ঠাতা আয়মান সাদিকের আলোচনার বিষয় ছিল ‘দ্য এআই জেনারেশন: আর উই রেডি ফর দ্য ফিউচার?’ AI কীভাবে শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজগৎ পরিবর্তন করছে এবং নতুন প্রজন্মকে এ পরিবর্তনের জন্য কীভাবে প্রস্তুত হতে হবে, তা তুলে ধরেন তিনি।

এ ছাড়া ‘এআই অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন’ অ্যাডভোকেট মুনির হাসান ‘ফ্রম ডিজিটাল ট্রান্সফরমেশন টু এআই ট্রান্সফরমেশন: রিথিংকিং হাউ উই ওয়ার্ক অ্যান্ড ইনোভেট’ শীর্ষক আলোচনায় অংশ নেন। AI-এর প্রভাবে প্রতিষ্ঠানগুলোর কাজের ধরন, উৎপাদনশীলতা, উদ্ভাবন এবং সাংগঠনিক রূপান্তরে কী ধরনের পরিবর্তন আসছে, তা নিয়ে আলোচনা করেন তিনি।

প্রথম ‘প্যানেল ডিসকাশন’-এর বিষয় ছিল ‘এআই অ্যান্ড দ্য নেক্সট ইন্ডাস্ট্রিয়াল রেভোলিউশন: ইজ বাংলাদেশ রেডি?’ পরবর্তী শিল্পবিপ্লবের জন্য বাংলাদেশ কতটা প্রস্তুত, ব্যবসা ও শিল্পপ্রতিষ্ঠানে AI গ্রহণের সম্ভাবনা, কর্মক্ষেত্রের পরিবর্তন এবং নতুন উদ্ভাবনের সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন প্যানেলিস্টরা।

এ আলোচনা পর্বে সঞ্চালক ছিলেন ‘স্পাইকস্টোরি লিমিটেড’-এর সহ-প্রতিষ্ঠাতা সাইমুম হোসাইন। প্যানেলিস্ট হিসেবে অংশ নেন ‘কোডিজাইন লিমিটেড’-এর সিইও অমিত রিচার্ড, কর্নেল ইউনিভার্সিটি থেকে ‘সার্টিফায়েড চিফ এআই অফিসার’ এবং ‘অ্যাক্সেনটেক পিএলসি-এর হেড অফ ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন’ মুনাফ মজিব চৌধুরী, ‘আলেফ গ্রুপ, ইনক.’-এর বাংলাদেশ ও শ্রীলঙ্কার কান্ট্রি ডিরেক্টর মো. এহসানুল হক এবং বাংলালিংক-এর ‘রাইজ’ বিজনেস ইউনিট-এর প্রধান কে. এম. রায়হান।

এ পর্বে সঞ্চালক ছিলেন ‘স্পাইকস্টোরি লিমিটেড’-এর সহ-প্রতিষ্ঠাতা হোসাইন আল ফারাবি। প্যানেলিস্ট হিসেবে অংশ নেন চলচ্চিত্র নির্মাতা, ক্রিয়েটিভ ডিরেক্টর ও প্রযোজক অমিতাভ রেজা চৌধুরী, Adcomm Ltd.-এর VP & Executive Creative Director পুলক অনীল, The Daily Star-এর Chief Business Officer মো. তাজদিন হাসান এবং Havas Bangladesh-এর CEO কিংকর আহসান।

সামিটের পর অনুষ্ঠিত হয় PRISM AI Creative Award Show। এ পর্বে চারটি ক্যাটাগরিতে নির্বাচিত সেরা ক্রিয়েটর ও তাদের কাজকে পুরস্কৃত করা হয়। বিভাগগুলো হলো—AI Advertisement, AI Short Film, AI Music Video এবং AI Fashion।

প্রতিটি বিভাগে বিজয়ী, রানার-আপ এবং Honourable Mention-এর মাধ্যমে নির্বাচিত ক্রিয়েটরদের সম্মানিত করা হয়। পাশাপাশি প্রতিযোগিতার সব কাজের মধ্য থেকে সামগ্রিকভাবে সেরা সৃষ্টিকে দেওয়া হয় বিশেষ Grand Prix Award।

সংবাদ সূত্র

এই বিভাগের আরও খবর