জীর্ণশীর্ণ বিবর্ণ পোশাকে লড়াই করে হুথি যোদ্ধারা, যুদ্ধের অর্থ পায় কোথায়?
মোহাম্মদ, ১৯ বছর বয়সী যুবক ও হুথি যোদ্ধা গত মার্চে ইয়েমেনের লোহিত সাগর উপকূলে লড়াইয়ে অংশ নেন।
Collected · Not taken by usCollectedমোহাম্মদ, ১৯ বছর বয়সী যুবক ও হুথি যোদ্ধা গত মার্চে ইয়েমেনের লোহিত সাগর উপকূলে লড়াইয়ে অংশ নেন। গত কয়েক মাস ধরে ইয়েমেনে টানা লড়াই চলছে। হুথিরা এতে সরকারপন্থি বাহিনী, একইসঙ্গে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার মুখোমুখি হচ্ছে।
একইসঙ্গে তারা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কবলে পড়েছে এবং সৌদি ও আন্তর্জাতিক সম্প্রদায় তাদের অর্থায়নও বন্ধের চেষ্টা চালিয়েছে।
মোহাম্মদ জানিয়েছেন, তা সত্ত্বেও, হুথিরা তাদের সরবরাহ অব্যাহতভাবে পেয়ে যাচ্ছে।
সংবাদমাধ্যম আলজাজিরাকে তিনি বলেছেন, “যুদ্ধক্ষেত্রে এটি সবসময় মৃত্যু অথবা যুদ্ধ নয়। আমাদের ভালো সময় যাচ্ছে। আমরা সবচেয়ে ভালো খাবার খাই। যদি হামলায় আহত বা অসুস্থ হই, আমাদের সেবা দেওয়া হয়। আমাদের যেসব কমান্ডার আছেন তারা নিশ্চিত করেন, আমরা আমাদের প্রয়োজনীয় সরবরাহ পাই।”
আলজাজিরা বুধবার (১৮ নভেম্বর) এক প্রতিবেদনে বলেছে, গত এক দশকে, হুথিরা অর্থ আসার বিভিন্ন ব্যবস্থা তৈরি করেছে। এরফলে তারা যুদ্ধে অর্থায়ন অব্যাহত রাখতে পারছে এবং যেসব এলাকা তাদের নিয়ন্ত্রণে আছে সেগুলোর ওপর নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করতে পারছে।
গত জুলাইয়ে ‘মোখা সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিস’ এক প্রতিবেদনে জানায়, হুথিরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অর্থ পায়। আর বছরে তারা ২ দশমিক ৫ বিলিয়ন ডলার খরচও করে।
যারমধ্যে ৮০০ মিলিয়ন ডলার আসে ট্যাক্স ও কাস্টমস থেকে। ৬০০ মিলিয়ন ডলার আসে বাড়তি ফি এবং আরোপিত শুল্ক থেকে। আর ৩০০ মিলিয়ন ডলার তারা পায় সাধারণ মানুষের অনুদান থেকে। এছাড়া বিভিন্ন অনুষ্ঠান বা আয়োজন; এমনকি গণ-জানাজা থেকেও অর্থ সংগ্রহ করে তারা।
হুথিরা যেসব অর্থ সংগ্রহ করে তার ৬০ শতাংশ সরাসরি নিরাপত্তা ও সামরিকখাতে ব্যয় করে বলে জানিয়েছে সংস্থাটি।
বিভিন্ন উৎস থেকে তহবিল সংগ্রহ
হুথিরা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী ও সৌদি জোটের বিরুদ্ধে যখন তীব্র লড়াইয়ে লিপ্ত হয়েছে তখন তারা তাদের অর্থ ও তহবিল সংগ্রহে বৈচিত্র কৌশল অবলম্বন করছে।
রাজধানী সানার বাসিন্দা আলি নাজি আলজাজিরাকে জানিয়েছেন, তার মোবাইল নম্বরে প্রায়ই হুথিরা মেসেজ পাঠায়। এতে মিসাইল ও ড্রোন বাহিনীর জন্য সহায়তা চাওয়া হয়।
তিনি বলেছেন, “আমি অর্থ দেই না, কিন্তু হাজার হাজার মানুষ ১০০ রিয়াল করেও দেন। যখন এই ছোট ছোট অনুদানগুলো একত্র করা হয়, সেগুলো লাখ লাখ রিয়ালে পরিণত হয়। আর এই অর্থ যুদ্ধে কাজে লাগে।”
আরেকটি হলো অনুদান বা চাঁদা চাওয়া। গত সপ্তাহে আলি নাজি সানায় একটি গণ-জানাজায় যুক্ত হয়েছিলেন। যেখানে ৪০ জন মানুষের জানাজা পড়ানো হয়। যারা সবাই সৌদি জোটের বিমান হামলায় প্রাণ হারান।
আলি নাজি বলেছেন, ওই জানাজার আয়োজনে হুথি যোদ্ধাদের এক সদস্য তার কাছে আসেন এবং একটি খাম দেন। এ সময় খামে অর্থ সহায়তা দিতে অনুরোধ করা হয়। তিনি বলেন, “খামটি খালি ফিরিয়ে দিতে আমার অস্বস্তি লাগছিল। আমি খামের ভেতর ১০০০ রিয়াল দিয়ে এটি ফেরত দেই।”
এছাড়া যখন বড় ধরনের জমায়েত বা সমাবেশ বা মিছিল হয় তখন মাটিতে বড় একটি কাপড় বিছিয়ে দেওয়া হয়। সেখানে মানুষ যা পারেন তা দিয়ে সহায়তা করেন।
“কেউ নগদ অর্থ দেন। কেউ রাইফেল বা পিস্তল দেন। কেউ মাটি খোড়ার (স্থানীয়) কোদাল দেন। একটি র্যালি থেকে কয়েক মিলিয়ন রিয়াল জমা করা সম্ভব।”— বলেন আলি নাজি।
সংবাদ সূত্র
এই বিভাগের আরও খবর
Collected · Not taken by usCollectedট্রাম্প-পুতিনের ‘অদ্ভুত’ বন্ধুত্ব অনেকটা হিটলারের সঙ্গে বন্ধুত্বের কথা বলার মতো
২৭ নভে, ০৮:৩০ PM
Collected · Not taken by usCollectedইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে
২৭ নভে, ০৭:৪৫ PM
Collected · Not taken by usCollected