বেনজেমার সঙ্গে নিজের মিল খুঁজে পান কেইন
বায়ার্ন মিউনিখে দুর্দান্ত এক মৌসুম কাটিয়ে ২০২৬ সালের ব্যালন ডি’অর জিতেছেন হ্যারি...
Collected · Not taken by usCollectedবায়ার্ন মিউনিখে দুর্দান্ত এক মৌসুম কাটিয়ে ২০২৬ সালের ব্যালন ডি’অর জিতেছেন হ্যারি কেইন। ব্যক্তিগত স্বীকৃতির চূড়ায় ওঠার পর ইংল্যান্ড অধিনায়ক জানান, রিয়াল মাদ্রিদের সাবেক তারকা করিম বেনজেমার খেলার ধরন তাকে দারুণভাবে অনুপ্রাণিত করে। মাঠে দুজনের শারীরিক গড়নে পার্থক্য থাকলেও ফুটবলীয় বুদ্ধিমত্তা ও সতীর্থদের খেলায় যুক্ত করার প্রবণতায় মিল দেখেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বেনজেমার প্রশংসা করেন কেইন। ২০২২ সালে রিয়াল মাদ্রিদের হয়ে ফরাসি স্ট্রাইকারের পারফরম্যান্সের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘করিম অসাধারণ একজন খেলোয়াড়। আমি সব সময়ই তার বড় ভক্ত। ২০২২ সালে রিয়াল মাদ্রিদের হয়ে তিনি যা করেছেন, তা সত্যিই দারুণ।’
দুজনের শারীরিক গড়নে পার্থক্য থাকলেও খেলার বুদ্ধিমত্তা, জায়গা খুঁজে নেওয়া এবং সতীর্থদের সহায়তা করার মানসিকতায় মিল দেখেন কেইন। তার মতে, গোল করার জন্য সব সময় প্রতিপক্ষের বক্সে অবস্থান করতে হয় না। নিজেও মাঝমাঠে নেমে খেলা তৈরিতে ভূমিকা রাখেন বায়ার্নের এই ফরোয়ার্ড। এতে প্রতিপক্ষের রক্ষণভাগের সামনে তৈরি হয় নতুন চ্যালেঞ্জ- তাকে অনুসরণ করলে পেছনে জায়গা ফাঁকা হয়, আর ছেড়ে দিলে পাস কিংবা দূরপাল্লার শট নেওয়ার সুযোগ পান তিনি।
নিজের এই ভূমিকার ব্যাখ্যায় কেইন বলেন, ‘আমি নিচে নেমে খেললে বেশি সুযোগ পাই, কারণ তখন আমাকে খুব কাছ থেকে পাহারা দেওয়া হয় না। আমি নিচে নামি, এরপর খেলা এগোয় এবং সেখান থেকেই গোলের সুযোগ তৈরি হয়। অনেক সময় ১০ নম্বরের ভূমিকায় থাকি। প্রতিপক্ষের রক্ষণভাগ পেছনে সরে গেলে বক্সের বাইরে থেকে শট নিই, যা আমার অন্যতম শক্তির জায়গা।’

