মা হলেন অভিনেত্রী সামান্থা
নতুন অতিথির আগমনে আনন্দে ভাসছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও নির্মাতা রাজ নিদিমোরু।
Collected · Not taken by usCollectedনতুন অতিথির আগমনে আনন্দে ভাসছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও নির্মাতা রাজ নিদিমোরু। ১৯ নভেম্বর প্রথম সন্তানের মা-বাবা হয়েছেন তারা। এক দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের জন্মের খবর জানালেন অভিনেত্রী।
ইনস্টাগ্রামে সদ্যজাতের একটি ছবি প্রকাশ করেন সামান্থা। তাতে দেখা যায়, তার ও রাজের আঙুলের সঙ্গে জড়িয়ে আছে সন্তানের ছোট্ট আঙুল। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের আদরের ছেলে দেব নিদিমোরু, ১৯.১১.২০২৬। আমাদের মন এর আগে কখনো এতটা আনন্দিত হয়নি। সামান্থা ও রাজ।’
খবরটি প্রকাশের পরপরই তারকারা শুভেচ্ছা জানাতে শুরু করেন। অভিনেতা বরুণ ধাওয়ান অভিনন্দন জানান। অভিনেত্রী তামান্না ভাটিয়াও ভালোবাসা প্রকাশ করেন।
যমজ ছেলের মা অভিনেত্রী নয়নতারা শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘আহা! অভিনন্দন। তোমাদের জন্য খুব ভালো লাগছে।’ রাকুল প্রীতও অভিনন্দন জানিয়ে লেখেন, ‘তোমার জন্য খুব আনন্দিত।’ নেহা ধুপিয়া ও অনন্যা পান্ডেও মন্তব্য ঘরে ভালোবাসা প্রকাশ করেছেন। দ্বিতীয় সন্তানের অপেক্ষায় থাকা কিয়ারা আদভানিকেও শুভেচ্ছা জানাতে দেখা যায়
২০২৪ সালে সামান্থা ও রাজকে একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যাওয়ার পর তাদের প্রেমের গুঞ্জন শুরু হয়। পরে অভিনেত্রী নিজেই সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেন। ২০২৫ সালের ডিসেম্বরে বিয়ে করেন তারা।
সংবাদ সূত্র
এই বিভাগের আরও খবর
Collected · Not taken by usCollectedবিইভিএমএক্স প্রদর্শনীতে হালনাগাদ প্রযুক্তির বৈদ্যুতিক মোটরবাইক, টেস্ট ড্রাইভের সুযোগও মিলছে
২৭ নভে, ০৭:৪৬ PM
Collected · Not taken by usCollectedJenkins ready to resume Wales captaincy role
২৭ নভে, ০৭:৪০ PM
Collected · Not taken by usCollected