রোহিঙ্গাদের অবশ্যই নিরাপদ প্রত্যাবর্তনের সুযোগ দিতে হবে মিয়ানমারকে
৯ বছর আগে সেনবাহিনীর নৃশংস অভিযানের মুখে বাংলাদেশসহ অন্যান্য দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা যেন সহজে ও নিরাপদে মিয়ানমারে...
Collected · Not taken by usCollected৯ বছর আগে সেনবাহিনীর নৃশংস অভিযানের মুখে বাংলাদেশসহ অন্যান্য দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা যেন সহজে ও নিরাপদে মিয়ানমারে ফিরতে পারেন, সেজন্য অবশ্যই পদক্ষেপ নিতে হবে ইয়াঙ্গুনকে।
জাতিসংঘের অঙ্গসংস্থা ও বৈশ্বিক আদালত আইসিজের বিচারক ইউজি ইয়াসিসাওয়া এ ঘোষণা দিয়েছেন।
আজ বৃহস্পতিবার রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত মামলার রায় পড়ার সময় বিচারক বলেন, “মিয়ানমারকে অবশ্যই এমন রোহিঙ্গাদের—যারা নির্মম অভিযানের শিকার হয়ে দেশের ভিতরে এবং অন্যান্য দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন—তাদের নিজ বাসস্থানে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন এবং পরিবারের সদস্যদের পুনর্মিলনের সুযোগ দিতে হবে ও তা সহজতর করতে হবে।”
২০১৭ সালের আগস্ট মাসে সেনাবাহিনীর অভিযান শুরু হওয়ার পর ভয়াবহ সেই সহিংসতার সামনে টিকতে না পেরে বাংলাদেশে পালিয়ে আসেন ৭ লক্ষাধিক রোহিঙ্গা। বর্তমানে কক্সবাজারের আশ্রয় শিবিরে আশ্রিত রোহিঙ্গাদের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। বাংলাদেশ ছাড়াও ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়ায় কয়েক লাখ রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিয়েছেন।
রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার ঘটনায় গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে ২০১৯ সালের নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করেছিল গাম্বিয়া, সেই মামলার রায় ঘোষণা হয়েছে আজ।
সরাসরি সম্প্রচার হওয়া ১৫ বিচারপতির এই আদালতের রায় বাংলাদেশের পাশাপাশি অন্যান্য আরও অনেক দেশের মানুষ গভীর আগ্রহের সঙ্গে পর্যবেক্ষণ করেছেন।
সংবাদ সূত্র
এই বিভাগের আরও খবর
Collected · Not taken by usCollectedট্রাম্প-পুতিনের ‘অদ্ভুত’ বন্ধুত্ব অনেকটা হিটলারের সঙ্গে বন্ধুত্বের কথা বলার মতো
২৭ নভে, ০৮:৩০ PM
Collected · Not taken by usCollectedইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে
২৭ নভে, ০৭:৪৫ PM
Collected · Not taken by usCollected