‘দার-ই-নিজাত’-এর সঙ্গে সানা খান ও মুফতি আনাসের মিল আছে?
পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’-এর গল্পের সঙ্গে বাস্তব জীবনের সানা খান ও মুফতি আনাসের জীবনের মিল খুঁজে পাচ্ছেন দর্শকদের একাংশ।
Collected · Not taken by usCollectedপাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’-এর গল্পের সঙ্গে বাস্তব জীবনের সানা খান ও মুফতি আনাসের জীবনের মিল খুঁজে পাচ্ছেন দর্শকদের একাংশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের তুলনা করে চলছে আলোচনা। কেউ সানাকে নাটকের জারিয়াব এবং মুফতি আনাসকে আবু বকরের সঙ্গে মেলাচ্ছেন।
দর্শকদের মতে, শোবিজ অঙ্গনে আধুনিক জীবনযাপনে অভ্যস্ত সানা খানও মুফতি আনাসকে বিয়ের পর ধর্মীয় জীবনচর্চায় মনোযোগী হয়েছেন। এ কারণে নাটকের গল্পের সঙ্গে তাদের জীবনের মিল খুঁজছেন অনেকে।
তবে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়াও দেখা গেছে। একজন লিখেছেন, ‘সানার গল্পের সঙ্গে নাটকের প্রধান নারী চরিত্র জারিয়াবের গল্পের মিল থাকতে পারে, কিন্তু সে জারিয়াব নয় সে বাস্তবের জামিল।’
আরেকজনের মন্তব্য, ‘এই নাটকের লেখক উমাইরা আহমেদ ১৫ বছর আগেই চিত্রনাট্যটি লিখেছিলেন, এসব ঘটনা ঘটার অনেক আগে।’ অন্য একজন লিখেছেন, ‘তার মানে ভারতেরও নিজস্ব একজন আবু বকর আছেন।’
ব্যক্তিগত জীবন, ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের পরিবর্তনের গল্প নিয়ে নির্মিত ‘দার-ই-নিজাত’ এবার বাস্তব জীবনের পরিচিত জুটির সঙ্গে চরিত্রের সাদৃশ্য নিয়ে নতুন করে আলোচনায় এসেছে। উমেরা আহমেদের গল্পে সাকিব খানের পরিচালনায় নির্মিত ‘দার-ই-নিজাত’ ২০২৬ সালের ১ আগস্ট থেকে এআরওয়াই ডিজিটালে প্রচারিত হচ্ছে।
নাটকের গল্পে জারিয়াব আধুনিক জীবনযাপন ও বন্ধু জামিলের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে থাকার পর ধর্মচর্চায় নিবেদিত আবু বকরকে বিয়ে করে। এরপর স্বামীর সঙ্গে ইসলামের পথে আধ্যাত্মিক যাত্রা শুরু করে সে। আবু বকর চরিত্রে শেহরিয়ার মুনাওয়ার, জারিয়াবের ভূমিকায় দুরেফিশান সেলিম এবং জামিল চরিত্রে অভিনয় করছেন নামির নাওয়াজ খান।
সংবাদ সূত্র
এই বিভাগের আরও খবর
Collected · Not taken by usCollectedবিইভিএমএক্স প্রদর্শনীতে হালনাগাদ প্রযুক্তির বৈদ্যুতিক মোটরবাইক, টেস্ট ড্রাইভের সুযোগও মিলছে
২৭ নভে, ০৭:৪৬ PM
Collected · Not taken by usCollectedJenkins ready to resume Wales captaincy role
২৭ নভে, ০৭:৪০ PM
Collected · Not taken by usCollected