৩১তম বিল্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপোতে অংশ নিল একেএস

দেশের অন্যতম শীর্ষস্থানীয় স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান আবুল খায়ের স্টিল (একেএস) ৩১তম বিল্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপোতে অংশ নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক•প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ এ ০১:৫১ PM
শেয়ার করুন
৩১তম বিল্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপোতে অংশ নিল একেএসCollected
৩১তম বিল্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপোতে অংশ নিল একেএস

দেশের অন্যতম শীর্ষস্থানীয় স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান আবুল খায়ের স্টিল (একেএস) ৩১তম বিল্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপোতে অংশ নিয়েছে।

সম্প্রতি রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি প্রকৌশলী, স্থপতি, শিক্ষার্থী, শিক্ষক, ঠিকাদার, ডিলার, ডেভেলপার ও বাড়ির মালিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

প্রদর্শনীতে একেএসের স্টলে দর্শনার্থীরা প্রতিষ্ঠানটির ১০০ শতাংশ রিফাইন্ড স্টিল উৎপাদনপ্রক্রিয়া, প্রযুক্তিগত মান এবং রড, রিং ও স্কয়ার বারসহ বিভিন্ন পণ্য সম্পর্কে জানার সুযোগ পান। পাশাপাশি তাদের সঙ্গে একেএসের নতুন পণ্যগুলোর পরিচয়ও করিয়ে দেওয়া হয়। পণ্যের ব্যবহার ও কারিগরি বিভিন্ন বিষয়ে দর্শনার্থীদের পরামর্শ দিতে স্টলে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রকৌশলীরা।

এ ছাড়া প্রদর্শনীতে একেএসের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অর্জনের বিষয়টিও তুলে ধরা হয়। এর মাধ্যমে দর্শনার্থীরা প্রতিষ্ঠানটির উৎপাদন সক্ষমতা, প্রযুক্তিগত দক্ষতা ও স্টিলশিল্পে অর্জিত সাফল্য সম্পর্কে জানতে পারেন।

একেএসের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় দর্শনার্থীরা নির্মাণকাজে বিভিন্ন পণ্যের ব্যবহার, গুণগত মান ও প্রয়োজনীয়তা নিয়ে মতবিনিময় করেন। একইসঙ্গে প্রতিষ্ঠানটির পণ্য সম্পর্কে জানার পাশাপাশি নিজেদের মতামত ও অভিজ্ঞতাও তুলে ধরেন তারা।

প্রদর্শনীতে অংশগ্রহণের অন্যতম উদ্দেশ্য ছিল স্টিলের ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং নির্মাণশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পর্ক আরও দৃঢ় করা। এ আয়োজনের মাধ্যমে একেএস নিজেদের পণ্য, প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতা তুলে ধরার পাশাপাশি গ্রাহকদের চাহিদা ও প্রত্যাশা জানার সুযোগ পেয়েছে।

সংবাদ সূত্র

এই বিভাগের আরও খবর