পরাজিত শক্তির রক্তপিপাসা মেটেনি
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পরাজিত শক্তিদের রক্তপিপাসা এখনো মেটেনি। তারা নতুন করে জেগে উঠেছে।
Collected · Not taken by usCollectedবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পরাজিত শক্তিদের রক্তপিপাসা এখনো মেটেনি। তারা নতুন করে জেগে উঠেছে। রক্তের হলি খেলা করছে। দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। একের পর এক ঘটনা ঘটাচ্ছে। মানুষ হত্যা, পুলিশের গাড়িতে আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টি করছে। ভয়ঙ্কর পরিবেশ তৈরি করছে। রাজনীতির নামে সাধারণ মানুষের রক্ত নেওয়া তাদের নেশায় পরিণত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে যশোর পৌর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, সুনামের সাথে দেশ পরিচালিত হচ্ছে। এখন নদীর ধারে, খালের ধারে লাশ পাওয়া যায় না। ক্রস ফায়ার নেই। গুম, খুনের সংস্কৃতি নেই। ভয় ও আতঙ্কের রাজত্বের পতন হয়েছে। কেউ বলে না বাংলাদেশ ব্যাংকের টাকা পাচার হচ্ছে। বিরোধীদলও প্রশ্ন তুলতে পারে না।
তিনি বলেন, দেশের চিরস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা ধরে রাখতে হলে পরাজিত শক্তিকে কঠোরভাবে প্রতিহত করতে হবে। রাজপথ, মেঠোপথ কোথাও ছাড়া যাবে না। সেই সাথে আইন প্রয়োগকারী সংস্থাকেও পদক্ষেপ নিতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে। দেশবাসী নির্বিঘ্নে ভোট দিয়েছে। ভোটের পর পরই প্রতিশ্রুতি রক্ষায় সরকার কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষ ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডের সেবা পাচ্ছে। ৯০০ কিলোমিটার খাল খনন করা হয়েছে। পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে তিন কোটিরও বেশি বৃক্ষরোপণ করা সম্ভব হয়েছে। দেশ উন্নতির দিকে ক্রমগত অগ্রসর হচ্ছে। দেশের ক্রমগত উন্নতি, শান্তি ও স্থিতিশীলতা ধরে রাখার জন্য পরাজিত শক্তিদের মাথাচাঁড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু। যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
সংবাদ সূত্র
এই বিভাগের আরও খবর
Collected · Not taken by usCollectedশাক্যমুনি বৌদ্ধ বিহার নির্মাণসহ পাঁচ দাবিতে মানববন্ধন
২৭ নভে, ১১:১৯ PM
Collected · Not taken by usCollectedগোপালগঞ্জের লোকজন দিয়ে সন্ত্রাস করিয়ে লাভ হবে না: আইনমন্ত্রী
২৭ নভে, ০৭:৪৯ PM
Collected · Not taken by usCollected