খরচ বাঁচাতে ডাইং কারখানার কাপড় শুকানো হচ্ছে খোলা মাঠে
নারায়ণগঞ্জের ফতুল্লার হাজীগঞ্জ এলাকার বিশাল খোলা মাঠজুড়ে এখন লাল, নীল, হলুদসহ নানা রঙের কাপড়ের সমারোহ। ছবি: মুস্তাফিজ মামুন

নারায়ণগঞ্জের ফতুল্লার হাজীগঞ্জ এলাকার বিশাল খোলা মাঠজুড়ে এখন লাল, নীল, হলুদসহ নানা রঙের কাপড়ের সমারোহ। ছবি: মুস্তাফিজ মামুন
আমরা প্রতিদিন যে রঙিন হোসিয়ারি পোশাক বা গেঞ্জি পরি, তার প্রাথমিক ধাপের কাজগুলো মূলত এভাবেই শুরু হয়। ছবি: মুস্তাফিজ মামুন
ফতুল্লার ডাইং কারখানাগুলোতে রং করার কাজ শেষ হলে ভেজা কাপড়গুলো মেশিনের বদলে এখানকার খোলা মাঠে রোদে শুকাতে নিয়ে আসা হয়। ছবি: মুস্তাফিজ মামুন
বিশাল মাঠজুড়ে সারি সারি বাঁশের আড়ায় সদ্য রং করা কাপড়গুলো রোদে শুকাতে দেওয়ার কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকেরা। ছবি: মুস্তাফিজ মামুন
কারখানায় মেশিনের সাহায্যে এক কেজি কাপড় শুকাতে যেখানে ১২ টাকার বেশি খরচ পড়ে, সেখানে প্রাকৃতিকভাবে রোদে শুকাতে খরচ হয় মাত্র চার টাকার মত। ছবি: মুস্তাফিজ মামুন
মূলত গ্যাস-বিদ্যুতের সংকট এবং উৎপাদন খরচ কমানোর তাগিদেই মেশিনের বদলে খোলা মাঠে রোদে শুকানো হচ্ছে কাপড়। ছবি: মুস্তাফিজ মামুন
ডাইং কারখানা থেকে সদ্য রং করা ভেজা কাপড়গুলো কাঁধে করে খোলা মাঠে বয়ে নিয়ে আসতে শ্রমিকদের বেশ শারীরিক পরিশ্রম করতে হয়। ছবি: মুস্তাফিজ মামুন


