একটি গাড়ি পোড়ালে আ. লীগের ১০টি বাড়ি পুড়িয়ে দেওয়া হবে
ফরিদপুরে একটি গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০টি বাড়ি পুড়িয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জেলা বিএনপির সদস্য-সচিব একেএম কিবরিয়া...
Collected · Not taken by usCollectedফরিদপুরে একটি গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০টি বাড়ি পুড়িয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জেলা বিএনপির সদস্য-সচিব একেএম কিবরিয়া স্বপন। এ ঘটনার জন্য কেউ দায়ী থাকবে না বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
ভাঙ্গায় কৃষক দল নেতা রাজু মোল্লাকে হত্যার প্রতিবাদে ফরিদপুরে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে জেলা কৃষক দল ও মহানগর কৃষক দলের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লার হত্যার বিচারের দাবি জানান।
মিছিলের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য-সচিব একেএম কিবরিয়া স্বপন।
একেএম কিবরিয়া বলেন, এই গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য প্রশাসনের ঘরের ভেতরে এবং বাইরে নানা প্রকার ষড়যন্ত্র হচ্ছে। যার ধারাবাহিকতায় আমরা লক্ষ্য করেছি, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুরে থানা পোড়ানো হয়েছে, দেশের বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলা হচ্ছে। ভাঙ্গায় কৃষক দলের নেতা ও নড়াইলে কৃষক দলসহ দুজনকে হত্যা করা হয়েছে। বিভিন্ন জায়গায় গাড়ি ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া হচ্ছে।
আওয়ামী লীগের সমর্থকদের হুঁশিয়ার করে তিনি বলেন, এখানে যারা আওয়ামী লীগের গোয়েন্দা সংস্থার লোক আছেন, আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, ফরিদপুরে যদি কোনো ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া হয়, আমরা কিন্তু আওয়ামী লীগের বাড়িঘর পুড়িয়ে দেব। একটা গাড়ি পোড়ালে আমরা আওয়ামী লীগের ১০টা বাড়ি পুড়িয়ে দেব। এ দায়দায়িত্ব তখন আমাদের থাকবে না।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর কৃষক দলের সভাপতি মামুন অর রশিদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেন।
গত ১৭ নভেম্বর রাতে ভাঙ্গা উপজেলার হামিরদি ইউনিয়নের মাধবপুর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে হামলা চালিয়ে রাজু মোল্লাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা হত্যা করেন বলে অভিযোগ করেছে বিএনপি। রাজু মোল্লা উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক ছিলেন। ওই সময় ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর ও চারটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটে।
সংবাদ সূত্র
এই বিভাগের আরও খবর
Collected · Not taken by usCollectedশাক্যমুনি বৌদ্ধ বিহার নির্মাণসহ পাঁচ দাবিতে মানববন্ধন
২৭ নভে, ১১:১৯ PM
Collected · Not taken by usCollectedগোপালগঞ্জের লোকজন দিয়ে সন্ত্রাস করিয়ে লাভ হবে না: আইনমন্ত্রী
২৭ নভে, ০৭:৪৯ PM
Collected · Not taken by usCollected