কাল্পনিক বন্ধুরা কীভাবে বাস্তব জীবনে আমাদের সাহায্য করে

অদৃশ্য ব্যালে নর্তকী থেকে শুরু করে কথা বলা দুধের কার্টন পর্যন্ত, শৈশবকাল থেকে শুরু করে এরকম অনেক কাল্পনিক বন্ধুর উপকারিতা প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত স্থায়ী হতে পারে এবং বাস্তব জীবনের কঠিন পরিস্থিতি মোকাবিলায় আমাদের সাহায্য করতে পারে।

নিজস্ব প্রতিবেদক•প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ এ ০৭:৩৩ AM
শেয়ার করুন
কাল্পনিক বন্ধুরা কীভাবে বাস্তব জীবনে আমাদের সাহায্য করেCollected
কাল্পনিক বন্ধুরা কীভাবে বাস্তব জীবনে আমাদের সাহায্য করে

অদৃশ্য ব্যালে নর্তকী থেকে শুরু করে কথা বলা দুধের কার্টন পর্যন্ত, শৈশবকাল থেকে শুরু করে এরকম অনেক কাল্পনিক বন্ধুর উপকারিতা প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত স্থায়ী হতে পারে এবং বাস্তব জীবনের কঠিন পরিস্থিতি মোকাবিলায় আমাদের সাহায্য করতে পারে।

ছবির উৎস, BBC/ Javier Hirschfeld/ Getty Images

অদৃশ্য ব্যালে নর্তকী থেকে শুরু করে কথা বলা দুধের কার্টন পর্যন্ত, শৈশবকাল থেকে শুরু করে এরকম অনেক কাল্পনিক বন্ধুর উপকারিতা প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত স্থায়ী হতে পারে এবং বাস্তব জীবনের কঠিন পরিস্থিতি মোকাবিলায় আমাদের সাহায্য করতে পারে।

আমার শৈশব জুড়ে এরকম অনেক চমৎকার বন্ধুত্ব ছিল, কিন্তু একটি দল আমার মনে গভীর ছাপ রেখে গেছে।

ছোটবেলা থেকেই ক্যাপিন, মিয়া এবং হানাহ আমার সবচেয়ে কাছের বন্ধু ছিল, এবং তাদের সাথে কাটানো অনেক সুখের স্মৃতি আমার মনে পড়ে।

গ্রীষ্মের গরমের দিনে আমরা ঘণ্টার পর ঘণ্টা ডেইজি ফুলের মালা গাঁথতাম, সূর্যের আলো ঢেকে দেওয়া অদ্ভুত আকৃতির মেঘ খুঁজতাম, পরীর কেক বানাতাম, লুকোচুরি খেলতাম, হ্যান্ডস্ট্যান্ড ও কার্টহুইল অনুশীলন করতাম—গ্রীষ্ম শেষ না হওয়া পর্যন্ত দিনরাত অক্লান্ত পরিশ্রম করতাম।

আমরা চারজন ছিলাম এক অবিচ্ছেদ্য জুটি, কিন্তু গতানুগতিক ধরনের নই: ক্যাপিন, মিয়া ও হানাহ ছিল পুরোপুরি আমার কল্পনার সৃষ্টি।

ওরা ছিল আমার কাল্পনিক বন্ধু, যাদের সাথে আমি মনের কথা বলতাম, পথনির্দেশের জন্য ওদের কাছে যেতাম এবং যখন মন ভালো করার দরকার হতো, তখন ওদের সান্নিধ্যে আসতাম। কিন্তু আমি ওদের তৈরি করিনি কারণ আমি একা ছিলাম, লাজুক ছিলাম বা বাস্তব জীবনে আমার কোনো বন্ধু ছিল না। সত্যি বলতে, এত বছর পরেও আমি এখনও নিশ্চিত নই যে ওরা কোথা থেকে এসেছিল বা কেন।

আমার বন্ধুদের উৎস যা-ই হোক না কেন, কাল্পনিক বন্ধুদের নিয়ে করা গবেষণা এটাই বলে যে, তাদের পেয়ে আমি ভাগ্যবান ছিলাম।

কথা বলা দুধের কার্টন থেকে শুরু করে বহুরঙা কুমির এবং এক জাদুকরী ভূতুড়ে জিরাফ পর্যন্ত—গবেষণায় দেখা যায়, শৈশবের উত্থান-পতনের মধ্য দিয়ে শিশুদের সঙ্গী হয় নানা ধরনের কাল্পনিক প্রাণী।

নতুন প্রমাণ পাওয়া যাচ্ছে যে, এগুলোর ব্যাপক উপকারিতা রয়েছে, যার মধ্যে রয়েছে সহানুভূতি ও সৃজনশীলতার বৃদ্ধি, যা প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্তও স্থায়ী হতে পারে।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

মনোবিজ্ঞানী নাওমি আগুইয়ার এবং মার্জোরি টেলরের মতে , সাত বছর বয়সের মধ্যেই দুই-তৃতীয়াংশ শিশুর একজন কাল্পনিক বন্ধু থাকে—এটি তাদের নিজেদের তৈরি একটি চরিত্র, যার সাথে তারা নিয়মিতভাবে যোগাযোগ করে বা যাকে নিয়ে কথা বলে।

"এই শিশুদের অন্য শিশুদের তুলনায় কম বন্ধু নেই, বরং কাল্পনিক বন্ধুহীন শিশুদের মতোই তাদেরও সমান সংখ্যক পারস্পরিক বন্ধুত্ব রয়েছে । এবং তথ্য-উপাত্ত থেকে যা দেখা যায়, তার বাস্তবতা হলো, তারা প্রায় সব দিক থেকেই অন্য শিশুদের মতোই," বলেন মনোবিজ্ঞানী এবং 'ইমাজিনারি ফ্রেন্ডস অ্যান্ড দ্য পিপল হু ক্রিয়েট দেম' বইয়ের লেখিকা আগুইয়ার । তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটিতে অনলাইন শিক্ষা এবং কাল্পনিক বন্ধু ও এআই চ্যাটবটের সাথে শিশুদের সম্পর্ক নিয়ে গবেষণা করছেন।

আগুইয়ারের মতে, প্রায়শই শিশুদের কাল্পনিক বন্ধুরা তখনই আবির্ভূত হয় যখন আশেপাশে আর কেউ থাকে না—এটি গভীর একাকীত্বের লক্ষণ নয়, বরং ঠিক সেই মুহূর্তে শিশুটি একা থাকে এবং সঙ্গ চায় বলেই এমনটা হয়।

সংবাদ সূত্র

এই বিভাগের আরও খবর