ডিআইজিসহ তদূর্ধ্ব কর্মকর্তাদের তথ্য চেয়েছে রাষ্ট্রপতির কার্যালয়

বাংলাদেশ পুলিশে কর্মরত ডিআইজি ও তদূর্ধ্ব পদবির কর্মকর্তাদের তথ্য চেয়েছে রাষ্ট্রপতির কার্যালয়।

নিজস্ব প্রতিবেদক•প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ এ ১০:৫২ PM
শেয়ার করুন
ডিআইজিসহ তদূর্ধ্ব কর্মকর্তাদের তথ্য চেয়েছে রাষ্ট্রপতির কার্যালয়Collected
ডিআইজিসহ তদূর্ধ্ব কর্মকর্তাদের তথ্য চেয়েছে রাষ্ট্রপতির কার্যালয়

বাংলাদেশ পুলিশে কর্মরত ডিআইজি ও তদূর্ধ্ব পদবির কর্মকর্তাদের তথ্য চেয়েছে রাষ্ট্রপতির কার্যালয়। নির্ধারিত ছক অনুসারে এসব তথ্য পাঠাতে বলা হয়েছে।

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর বঙ্গভবনে অনুষ্ঠেয় রাষ্ট্রীয় সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণের জন্য পুলিশে কর্মরত ডিআইজি ও তদূর্ধ্ব পদবির কর্মকর্তাদের তথ্য চাওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে নির্ধারিত ছক অনুসারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য পাঠানো হচ্ছে।

সূত্র আরও জানিয়েছে, তালিকার সব কর্মকর্তাই বঙ্গভবনে দাওয়াত না-ও পেতে পারেন। যেসব কর্মকর্তার বিষয়ে নেতিবাচক প্রতিবেদন বা রিপোর্ট রয়েছে, তারা এই আমন্ত্রণ তালিকা থেকে বাদ পড়তে পারেন।

সংবাদ সূত্র

এই বিভাগের আরও খবর