আত্মীয়দের বিদায় দিতে ১২ জন ট্রেনে, দরজা আটকে যাওয়ায় যেতে হলো ১৪০ কিমি

ভারতের উত্তরপ্রদেশের কানপুর কেন্দ্রীয় রেলওয়ে স্টেশনে ঘটেছে এক অপ্রত্যাশিত ঘটনা।

নিজস্ব প্রতিবেদক•প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ এ ১০:৫৮ PM
শেয়ার করুন
আত্মীয়দের বিদায় দিতে ১২ জন ট্রেনে, দরজা আটকে যাওয়ায় যেতে হলো ১৪০ কিমিCollected
আত্মীয়দের বিদায় দিতে ১২ জন ট্রেনে, দরজা আটকে যাওয়ায় যেতে হলো ১৪০ কিমি

ভারতের উত্তরপ্রদেশের কানপুর কেন্দ্রীয় রেলওয়ে স্টেশনে ঘটেছে এক অপ্রত্যাশিত ঘটনা। বিদায়ী আত্মীয়দের বিদায় দিতে শিশুসহ ১২জন ওঠেছিলেন দ্রুতগতির ও আধুনিক বন্দেভারত ট্রেনে। তবে ট্রেন ছাড়ার আগে স্বয়ংক্রিয় দরজা বন্ধ হয়ে যাওয়ায় তারা আর ট্রেন থেকে নামতে পারেননি। এরপর তাদের যেতে হয় ১৪০ কিলোমিটার দূরের স্টেশনে।

শুধু তাই নয় টিকিট ছাড়া ট্রেনে ও অপ্রত্যাশিত এ যাত্রার জন্য তাদের ৩৬ হাজার রুপি জরিমানাও করা হয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভি বুধবার (১৮ নভেম্বর) জানিয়েছে, ভারানসি-দিল্লি বন্দেভারত এক্সপ্রেসে এ ঘটনা ঘটে। ট্রেনটিতে ১২জন মানুষ শুধু আত্মীয়দের বিদায় জানাতে এবং তাদের আসনে বসিয়ে দিতে ওঠেন। ওই সময় ট্রেনটির স্বয়ংক্রিয় দরজা বন্ধ হয়ে যায়। এটির দরজা এমনভাবে তৈরি যে নির্দিষ্ট করা স্টেশন ছাড়া আর দরজা খুলবে না। ফলে তারা আর কানপুর কেন্দ্রীয় স্টেশনে নামতে পারেননি।

তবে দরজাগুলো আবার ম্যানুয়ালি খোলা যায়। কিন্তু ট্রেন ছেড়ে দেওয়ায় স্টাফরা আর দরজা খোলেননি। এ নিয়ে ওই ব্যক্তিরা প্রতিবাদ ও স্টাফদের সঙ্গে বাদানুবাদে জড়ান।

বিষয়টি তুন্দলা রেলওয়ে কন্ট্রোল রুমকে জানান। ওই সময় কন্ট্রোল রুমের নির্দেশনায় ট্রেনটি ইতাওয়া জংশনে থামে।

ওই সময় এ স্টেশনে পুলিশ নিয়ে উপস্থিত হন রেলের উচ্চপদস্থ কর্মকর্তারা। তারা রেলআইন ভঙ্গ ও টিকিট ছাড়া ট্রেনে ওঠায় প্রত্যেককে ৩ হাজার রুপি করে জরিমানা করেন।

সংবাদ সূত্র

এই বিভাগের আরও খবর