জুবিনের গান বিকৃত করে গেয়ে বিপাকে শিল্পী, চাইতে হলো ক্ষমা
ভারতের আসামের মানুষের কাছে জুবিন গার্গের গান শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং সেখানকার সাংস্কৃতিক পরিচয়েরও অংশ।
Collected · Not taken by usCollectedভারতের আসামের মানুষের কাছে জুবিন গার্গের গান শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং সেখানকার সাংস্কৃতিক পরিচয়েরও অংশ। প্রয়াত এই শিল্পীর জনপ্রিয় গান ‘মায়াবিনী’ তাই বিকৃত করে পরিবেশন করায় শ্রোতাদের বিরূপ প্রতিক্রিয়ার মুখে পড়েছেন এক তরুণ গায়ক; পরে সকলের সামনে ক্ষমা চান।
জুবিনের জন্মবার্ষিকী উপলক্ষে গত বুধবার আসামের তেজপুরে গানটি পরিবেশন করেন সমর বরা নামের ওই শিল্পী। তার পরিবেশনায় অসন্তোষ প্রকাশ করেন দর্শক-শ্রোতারা। একপর্যায়ে আয়োজক সবার সামনে তাকে ভর্ৎসনা করেন এবং ক্ষমা চাইতে বলেন।
সমরকে সবার সামনে ক্ষমা চাইতে বলা হলে তিনি ক্ষমা চান। তবে তার এই ক্ষমা চাওয়ার পরও দর্শকদের একাংশের ক্ষোভ কমেনি।
এ ঘটনার একটি ভিডিও নিয়ে ইতোমধ্যে সামাজিক মাধ্যমে বেশ আলোচনা হয়েছে। যা প্রমাণ করে, জুবিন গার্গের গানের সঙ্গে আসামের মানুষের আবেগের সম্পর্ক কতটা গভীর। বিশেষ করে তার এমন কিছু গান রয়েছে, যা সেখানকার মানুষের সংগীত ও সাংস্কৃতিক স্মৃতির অংশ হয়ে উঠেছে। তাই এসব গান পরিবেশনের ক্ষেত্রে কোনো পরিবর্তন সহজভাবে নিতে চান না অনেক শ্রোতা।
এবারই প্রথম নয়, এর আগেও জুবিনের গান নতুনভাবে পরিবেশনের চেষ্টা করে সমালোচনার মুখে পড়েছেন শিল্পীরা। শ্রোতাদের একাংশের অভিযোগ, মূল গানের ধরন ও আবেদন বদলে যায় এমন পরিবেশনায়।
চলতি বছরের শুরুর দিকে জুবিনের একটি গান বিকৃতভাবে পরিবেশনের অভিযোগে সমালোচনার মুখে পড়েছিলেন বাংলা গানের শিল্পী মারমিতা মিত্র। এর জেরে একাধিক বিহু আয়োজক কমিটি তার নির্ধারিত অনুষ্ঠান বাতিল করে।
সংবাদ সূত্র
এই বিভাগের আরও খবর
Collected · Not taken by usCollectedবিইভিএমএক্স প্রদর্শনীতে হালনাগাদ প্রযুক্তির বৈদ্যুতিক মোটরবাইক, টেস্ট ড্রাইভের সুযোগও মিলছে
২৭ নভে, ০৭:৪৬ PM
Collected · Not taken by usCollectedJenkins ready to resume Wales captaincy role
২৭ নভে, ০৭:৪০ PM
Collected · Not taken by usCollected