টিভি লাইভে ৫৯ বছর বয়সে অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণা উপস্থাপিকার
যুক্তরাজ্যের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা ও চিকিৎসক ড. রেনি হোয়েন্ডারকাম্প লাইভ সম্প্রচারে নিজের অন্তঃসত্ত্বা ঘোষণা দিয়ে সহকর্মী উপস্থাপক ও দর্শকদের...
Collected · Not taken by usCollectedযুক্তরাজ্যের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা ও চিকিৎসক ড. রেনি হোয়েন্ডারকাম্প লাইভ সম্প্রচারে নিজের অন্তঃসত্ত্বা ঘোষণা দিয়ে সহকর্মী উপস্থাপক ও দর্শকদের চমকে দিয়েছেন। দেশটির সংবাদমাধ্যম জিবি নিউজের ‘দ্য স্যাটারডে ফাইভ’ প্রোগ্রামের সহ-উপস্থাপক ৫৯ বছর বয়সী রেনি সরাসরি সম্প্রচারে বলেন, তিনি তার ৬৬ বছর বয়সী স্বামীর সন্তান সম্ভবা এবং বর্তমানে তিনি ১২ সপ্তাহের অন্তঃসত্ত্বা।
ভিডিওতে দেখা যায়, তার এই আকস্মিক ঘোষণায় সহকর্মীরা প্রথমে পুরোপুরি বাকরুদ্ধ হয়ে পড়েন। তবে বিরতির পর তারা তাকে উষ্ণ অভিনন্দন জানান এবং একজন সহকর্মী দাঁড়িয়ে তাকে জড়িয়ে ধরেন।
এই ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক ও সমালোচনা শুরু হয়। বিশেষ করে তার বয়স নিয়ে বিভিন্ন প্রশ্ন তোলেন নেটিজেনরা। কেউ কেউ মন্তব্য করেন, শিশুটি বড় হয়ে ওঠার বয়স পর্যন্ত তিনি হয়তো বেঁচে থাকবেন না।
এই সমালোচনার জবাব দিয়ে ডেইলি মেইলে প্রকাশিত এক নিবন্ধে রেনি লিখেছেন, অনেকে ইঙ্গিত করেছেন, আমি নিজের স্বার্থে এই সন্তান নিচ্ছি। আচ্ছা, যে নারীরা জেনেশুনে মা হওয়ার সিদ্ধান্ত নেন, তাদের প্রায় সবার ক্ষেত্রেই কি বিষয়টি সত্য নয়?
তিনি বলেন, কুড়ি বা ত্রিশের কোঠায় থাকা নারীদের কাছে আমরা সাধারণত পরোপকারের অংশ হিসেবে সন্তান নেওয়ার ইচ্ছা জাহির করতে বলি না। তাহলে বয়স বেশি হওয়ার কারণে সেই ইচ্ছাকে কেন হঠাৎ নৈতিকভাবে সন্দেহজনক বলে মনে হবে?
সমালোচকদের বয়স সংক্রান্ত উদ্বেগের বিষয়ে তিনি বলেন, এটি একটি যৌক্তিক ভাবনা; যা তিনি নিজেও ভেবেছেন। তবে তিনি বলেন, আমার মেয়েটির বয়স যখন ৩০ বা এমনকি ২০ বছর হবে, তখন আমি বেঁচে থাকব কি না; তা আমি নিশ্চিত করতে পারি না। কিন্তু কে পারে বলুন? অসুস্থতা বয়সসীমা মেনে আসে না।
সমাজের দ্বিমুখী নীতির সমালোচনা করে রেনি বলেন, বয়স্ক মায়েদের ক্ষেত্রে যেভাবে নৈতিক ক্ষোভ প্রকাশ করা হয় অথচ তার ৬৬ বছর বয়সী স্বামীর বাবা হওয়া নিয়ে কারোরই কোনো মাথাব্যথা নেই। পুরুষদের ক্ষেত্রে বেশি বয়সে বাবা হওয়াকে অনেক সময় একধরনের কৃতিত্ব বা ভিন্নধর্মী অর্জন হিসেবে দেখা হলেও একজন নারী ৫৯ বছর বয়সে মা হতে চাইলে সমাজ তাকে নেতিবাচকভাবে বিচার করে।
সংবাদ সূত্র
এই বিভাগের আরও খবর
Collected · Not taken by usCollectedট্রাম্প-পুতিনের ‘অদ্ভুত’ বন্ধুত্ব অনেকটা হিটলারের সঙ্গে বন্ধুত্বের কথা বলার মতো
২৭ নভে, ০৮:৩০ PM
Collected · Not taken by usCollectedইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে
২৭ নভে, ০৭:৪৫ PM
Collected · Not taken by usCollected