বন্ধুর মেসে এক ঘরে ১৫ জন, টাকার অভাবে ঢাকা ছেড়েছিলেন রাজ

গত জুনে ‘লিম্বো’ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন অংশু। এই ছবি দিয়েই আবার নির্মাণে ফিরছেন তিনি। জন্মদিনে রাজকে নিয়ে ফেসবুকে লিখেছেন, ‘এবার সার্ফিং হবে আকাশে।’

নিজস্ব প্রতিবেদক•প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ এ ০৮:৪৫ PM
শেয়ার করুন
বন্ধুর মেসে এক ঘরে ১৫ জন, টাকার অভাবে ঢাকা ছেড়েছিলেন রাজCollected
বন্ধুর মেসে এক ঘরে ১৫ জন, টাকার অভাবে ঢাকা ছেড়েছিলেন রাজ

গত জুনে ‘লিম্বো’ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন অংশু। এই ছবি দিয়েই আবার নির্মাণে ফিরছেন তিনি। জন্মদিনে রাজকে নিয়ে ফেসবুকে লিখেছেন, ‘এবার সার্ফিং হবে আকাশে।’

বন্ধুর মেসের এক ঘরে থাকতেন ১৫ জন। টাকার অভাবে তখন তাঁর পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম। মূল মডেল আরিফিন শুভ, সারিকা ও নিলয়ের আশপাশে যে তরুণদের দেখা যাবে, রাজ ছিলেন সেই দলে। কয়েক দিন মহড়ার পর হলো শুটিং।

কাজ শেষে হাতে পেলেন আট হাজার টাকা। সেদিনের কথা মনে করে প্রথম আলোকে রাজ বলেছিলেন, ‘সেই আনন্দের কথা বলে বোঝানো যাবে না।’ আজ ১৮ নভেম্বর, শরীফুল রাজের জন্মদিন। এদিন নতুন সিনেমার পোস্টার প্রকাশ করে তানিম রহমান অংশু জানালেন, তাঁর ‘লিম্বো’র প্রধান চরিত্রে অভিনয় করবেন রাজ।

এই নির্মাতার ‘ন ডরাই’-এ সার্ফারের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। সাত বছর পর আবার একসঙ্গে কাজ করছেন দুজন। এবার তাঁদের সিনেমার পটভূমি মহাকাশ। যে শহর ছেড়েছিলেন, সেখানেই নতুন শুরু রাজের জন্ম ব্রাহ্মণবাড়িয়ায়।

বাবার চাকরিসূত্রে বেড়ে ওঠার বড় একটা সময় কেটেছে সিলেটে। হাইস্কুলের পড়া শেষে ভর্তি হন এমসি কলেজে। ছাত্রজীবনে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের সক্রিয় সদস্য ছিলেন। ২০০৯ সালে পড়াশোনার জন্য ঢাকায় আসেন।

প্রথম দেখাতেই শহরটা ভালো লেগেছিল। কিন্তু খরচ সামলাতে না পেরে এক বছরের মধ্যেই চলে যান নারায়ণগঞ্জে, মামার কাছে। পরের বছর ঢাকায় ফিরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন রাজ। আর্থিক টানাপোড়েনের সেই সময়ে বন্ধু হাবিব তাঁকে নিজের মেসে জায়গা দেন।

দিনে ক্লাস, সন্ধ্যায় ধানমন্ডি ৮ নম্বরে আড্ডা। তাঁদের একজন রাজকে নিয়ে যান নির্মাতা পিপলু আর খানের অফিসে। এ সময় মডেলিংয়ের প্রতি আগ্রহ বাড়ে। ২০১১ সালে বুলবুল টুম্পার গ্রুমিং স্কুলে ভর্তি হন রাজ।

পরের বছর শুরু করেন র্যাম্পে হাঁটা। ফটোশুট আর র‍্যাম্পের আয়ে ঢাকায় চলার খরচ কিছুটা সামলে নেন। ১৮ নভেম্বর, শরীফুল রাজের জন্মদিন। এদিন নতুন সিনেমার পোস্টার প্রকাশ করে তানিম রহমান অংশু জানালেন, তাঁর ‘লিম্বো’র প্রধান চরিত্রে অভিনয় করবেন রাজ।

রনির নাটকের ভক্ত ছিলেন রাজ। খানিকটা ভয় নিয়েই গেলেন অডিশন দিতে। এবার পেলেন ‘আইসক্রিম’-এ অভিনয়ের প্রস্তাব। প্রথম সিনেমার প্রস্তুতি নিতে র‍্যাম্প ও ফটোশুটের কাজ ছেড়ে দিয়েছিলেন রাজ। একসময় হাতে টাকা ফুরিয়ে গেলে রনির অফিসেই থেকেছেন।

২০১৬ সালে ‘আইসক্রিম’ মুক্তির পর পরিচিতি পেলেন । তবে পছন্দমতো গল্পের জন্য অপেক্ষা করতে হলো। চলার খরচ জোগাতে ২০১৭ ও ২০১৮ সালে আবার র‍্যাম্প ও ফটোশুটে ফিরলেন। সিনেমার প্রতি টানটা অবশ্য আরও পুরোনো।

রাজের বাড়িতে সবাই সিনেমা ভালোবাসেন। তাঁর মা সুযোগ পেলেই ‘রূপবান’ কিংবা ‘বেদের মেয়ে জোসনা’ দেখতে বসেন। রাজ মনে করেন, সিনেমার ঝোঁকটা পেয়েছেন পরিবার থেকেই। .পুলিশের চাকরি ছেড়ে রাজ কুমার হয়ে ওঠা তারকার গল্প.

সিনেমার প্রতি টানটা অবশ্য আরও পুরোনো। রাজের বাড়িতে সবাই সিনেমা ভালোবাসেন। তাঁর মা সুযোগ পেলেই ‘রূপবান’ কিংবা ‘বেদের মেয়ে জোসনা’ দেখতে বসেন। রাজ মনে করেন, সিনেমার ঝোঁকটা পেয়েছেন পরিবার থেকেই।

২০১৯ সালে মুক্তি পায় রাজ অভিনীত ‘ন ডরাই’। পরে ‘পরাণ’ ও ‘হাওয়া’ তাঁকে আরও বেশি দর্শকের কাছে নিয়ে যায়। ‘গুণিন’, ‘কাজলরেখা’, ‘ওমর’ ও ‘দেয়ালের দেশ’-এও ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা গেছে তাঁকে।

‘গুণিন’-এর শুটিংয়ে পরীমনির সঙ্গে পরিচয় রাজের। পরিচয়ের সাত দিনের মাথায়, ২০২১ সালের ১৭ অক্টোবর, গোপনে বিয়ে করেন দুজন। পরের জানুয়ারিতে পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তাঁরা। তাঁদের ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের জন্মের পর দাম্পত্যে টানাপোড়েন দেখা দেয়।

একপর্যায়ে আলাদা হয়ে যান রাজ ও পরীমনি। সে সময় প্রথম আলোকে রাজ বলেছিলেন, তাঁদের দুজনের একান্ত বিষয়গুলো যেন সন্তানের ওপর প্রভাব না ফেলে, সেদিকে খেয়াল রাখবেন। ২০১৯ সালে মুক্তি পায় রাজ অভিনীত ‘ন ডরাই’।

পরে ‘পরাণ’ ও ‘হাওয়া’ তাঁকে আরও বেশি দর্শকের কাছে নিয়ে যায়। ‘গুণিন’, ‘কাজলরেখা’, ‘ওমর’ ও ‘দেয়ালের দেশ’-এও ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা গেছে তাঁকে। যে জন্মদিনে ‘হাওয়া’ ছিল সেরা উপহার একসময় জন্মদিন নিয়ে বিশেষ আগ্রহ ছিল না রাজের।

সংবাদ সূত্র

এই বিভাগের আরও খবর