যুক্তরাষ্ট্রে 'মাদকের ঢল নামানো' মেক্সিকোর 'মাদক সম্রাট' যেভাবে আটক হলো

মেসা ফ্লোরেসের বিরুদ্ধে মেক্সিকোতে সংঘবদ্ধ অপরাধের অভিযোগে মামলা রয়েছে। অন্যদিকে এফবিআইয়ের অভিযোগ, তিনি 'যুক্তরাষ্ট্রে ফেন্টানিল, কোকেন, হেরোইন ও অন্যান্য প্রাণঘাতী মাদকের ঢল নামিয়েছেন'। ২০২৫ সালে তাকে এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড তালিকায় অন্তর্ভুক্ত করে যুক্তরাষ্ট্র।

নিজস্ব প্রতিবেদক•প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ এ ০৯:৪৫ AM
শেয়ার করুন
যুক্তরাষ্ট্রে 'মাদকের ঢল নামানো' মেক্সিকোর 'মাদক সম্রাট' যেভাবে আটক হলোCollected
যুক্তরাষ্ট্রে 'মাদকের ঢল নামানো' মেক্সিকোর 'মাদক সম্রাট' যেভাবে আটক হলো

মেসা ফ্লোরেসের বিরুদ্ধে মেক্সিকোতে সংঘবদ্ধ অপরাধের অভিযোগে মামলা রয়েছে। অন্যদিকে এফবিআইয়ের অভিযোগ, তিনি 'যুক্তরাষ্ট্রে ফেন্টানিল, কোকেন, হেরোইন ও অন্যান্য প্রাণঘাতী মাদকের ঢল নামিয়েছেন'। ২০২৫ সালে তাকে এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড তালিকায় অন্তর্ভুক্ত করে যুক্তরাষ্ট্র।

মেক্সিকোতে নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধের পর আটক হয়েছে এফবিআইয়ের দশ মোস্ট ওয়ান্টেড এর মধ্যে থাকা এক 'ড্রাগ লর্ড বা মাদকসম্রাট'।

মেক্সিকোর প্রতিরক্ষা সচিবালয় জানিয়েছে, ফাউস্তো ইসিদ্রো 'চাপো ইসিদ্রো' মেসা ফ্লোরেস ও আরও সাতজনকে শুক্রবার সিনালোয়া রাজ্যের গুয়াসাভে শহর থেকে গ্রেপ্তার করেছে মেক্সিকোর বিশেষ বাহিনী।

এই অভিযানে সাত সন্দেহভাজন নিহত হয়েছেন। এ ছাড়া গুয়াসাভেতে নিরাপত্তা জোরদার করতে যাওয়ার পথে মেক্সিকোর সেনাবাহিনীর চার সদস্যও নিহত হন বলে জানিয়েছে প্রতিরক্ষা সচিবালয়।

মেসা ফ্লোরেসের বিরুদ্ধে মেক্সিকোতে সংঘবদ্ধ অপরাধের অভিযোগে মামলা রয়েছে। অন্যদিকে এফবিআইয়ের অভিযোগ, তিনি 'যুক্তরাষ্ট্রে ফেন্টানিল, কোকেন, হেরোইন ও অন্যান্য প্রাণঘাতী মাদকের ঢল নামিয়েছেন'। তাকে যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণের চেষ্টা চলছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে মাদক-সংশ্লিষ্ট অপরাধ দমনে মেক্সিকো তাদের প্রচেষ্টা জোরদার করেছে। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চাপও রয়েছে।

মেসা ফ্লোরেস মেসা ফ্লোরেস অর্গানাইজেশনের নেতা। সংগঠনটি গুয়াসাভে কার্টেল নামেও পরিচিত। ধারণা করা হয়, ১৯৯০-এর দশক থেকেই তিনি মাদক পাচারের সঙ্গে যুক্ত।

তবে এত দিন তুলনামূলকভাবে আড়ালে থেকে তিনি কর্তৃপক্ষের চোখ এড়িয়ে চলতে সক্ষম হয়েছিলেন।

মেক্সিকোর প্রতিরক্ষা সচিবালয় জানিয়েছে, মেসা ফ্লোরেসের অবস্থান সম্পর্কে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য ব্যবহার করে বিশেষ বাহিনী তার অবস্থানে অভিযান চালায়।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

'গোপনীয়তা ও আকস্মিকতার' কৌশল কাজে লাগিয়ে তারা এলাকাটি ঘিরে ফেলে, যাতে মেসা ফ্লোরেস পালাতে না পারেন এবং তার অতিরিক্ত বাহিনী সেখানে পৌঁছাতে না পারে।

তবে বাড়িতে প্রবেশের আগে নিরাপত্তা বাহিনী 'গুলিবর্ষণ ও বিস্ফোরকের হামলার মুখে পড়ে'। এরপর তারা মেসা ফ্লোরেসকে গ্রেপ্তার করে বলে জানিয়েছে প্রতিরক্ষা সচিবালয়।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গুয়াসাভেতে হেলিকপ্টার থেকে মাটির দিকে একটানা গুলি ছোড়া হচ্ছে। অন্য কিছু ভিডিওতে গুলির শব্দ শুনে একটি বেসবল স্টেডিয়ামে থাকা লোকজনকে পালিয়ে যেতে দেখা যায়।

প্রতিরক্ষা সচিবালয় জানিয়েছে, মেসা ফ্লোরেসের ডানহাত হিসেবে পরিচিত তার এক চাচাতো ভাই এবং সংগঠনটির অর্থনৈতিক কার্যক্রমের দায়িত্বে থাকা তার এক ভগ্নিপতিসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মেসা ফ্লোরেস, তার চাচাতো ভাই ও ভগ্নিপতিকে বিচারের মুখোমুখি করতে বিমানে করে মেক্সিকো সিটিতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা সচিবালয়। অন্য পাঁচজনকে সিনালোয়া রাজ্যেই রাখা হয়েছে।

সংবাদ সূত্র

এই বিভাগের আরও খবর