‘বল লাগার পর এক সেকেন্ডের জন্য সব অন্ধকার হয়ে গিয়েছিল’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে বোলিংয়ের সময় কপালে চোট পান হাসান মাহমুদ।
Collected · Not taken by usCollectedদক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে বোলিংয়ের সময় কপালে চোট পান হাসান মাহমুদ। তার করা বল ব্যাটে লেগে সোজা কপালে এসে আঘাত হানে এই পেসারের। পরে কিছুক্ষণ সেবাশুশ্রূষা নিয়ে আবারও বোলিং শুরু করেন তিনি। চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে সেই কথায় তুলে ধরলেন হাসান।
হাসান বলছিলেন, ‘বল লাগার পর এক সেকেন্ডের জন্য সব অন্ধকার হয়ে যায়। পরে উঠে দাঁড়াই এবং বোলিংয়ে ফিরি। মাঝে কনুইয়ে কিছুটা অস্বস্তি অনুভব হয়েছিল। পরে ক্যারি অন করেছি এবং বোলিং চালিয়ে গিয়েছি। আর আসলে (রেকর্ডের ব্যাপারে) আগে জানতাম না। যা হয় ভালোর জন্যই হয়। আমার এভাবেই ক্যারি অন করা উচিত।’
পরে উইকেট নিয়ে হাসান বলেন, ‘উইকেট দেখে মনে হয়েছে পেসারদের অনেক সাহায্য করবে। প্রথম সেশনের পরে উইকেট ব্যাটিং সহায়ক হয়ে গেছে। তখন কেবল ভেবেছি এখানে কীভাবে বল করতে হবে। কোনো মুভমেন্ট নেই, অফ স্ট্যাম্পের উপরে কীভাবে হিট করা যায় সেই চেষ্টা করে গেছি। ভালো লেন্থে বল করতে চেয়েছি। অ্যাকুরেট বল করতে চেয়েছি, সাথে জুটি বেঁধে বোলিং। এগুলোই প্ল্যান করেছিলাম।’
ওপেনার রবিনকে নিয়ে হাসান বলেন, ‘ঠিক হয়ে যাবে। প্রথম ম্যাচ হওয়াতে কিছুটা নার্ভাস ছিল মনে হয়। তবে সে খুব ভালো একজন ব্যাটার। ঘরোয়া ক্রিকেটে সে অনেক রান করেছে। আশা করি সামনে সে ঠিক হয়ে যাবে।’

