মুসলমানের জন্য যে ৭ ধরনের পোশাক পরা নিষিদ্ধ

ইসলামি জীবনব্যবস্থায় কোনো নির্দিষ্ট দেশ বা সংস্কৃতির পোশাককে বাধ্যতামূলক করা হয়নি; বরং প্রতিটি অঞ্চলের মানুষ ইসলামের মূলনীতি মেনে নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরতে পারেন।

নিজস্ব প্রতিবেদক•প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ এ ১২:৩০ AM
শেয়ার করুন
মুসলমানের জন্য যে ৭ ধরনের পোশাক পরা নিষিদ্ধCollected
মুসলমানের জন্য যে ৭ ধরনের পোশাক পরা নিষিদ্ধ

ইসলামি জীবনব্যবস্থায় কোনো নির্দিষ্ট দেশ বা সংস্কৃতির পোশাককে বাধ্যতামূলক করা হয়নি; বরং প্রতিটি অঞ্চলের মানুষ ইসলামের মূলনীতি মেনে নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরতে পারেন।

পোশাক মানুষের সভ্যতা, সংস্কৃতি ও রুচির পরিচায়ক। ইসলামে কোনো নির্দিষ্ট দেশ বা সংস্কৃতির পোশাককে বাধ্যতামূলক করা হয়নি; বরং প্রতিটি অঞ্চলের মানুষ ইসলামের মূলনীতি মেনে নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরতে পারেন।

তবে শালীনতা রক্ষা, আত্মমর্যাদা বজায় রাখা এবং অহংকার বা অপচয় রোধ করার জন্য ইসলাম পোশাকের ক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট সীমারেখা টেনে দিয়েছে।

যেসব পোশাক এই মূলনীতি লঙ্ঘন করে, মুসলমানদের জন্য সেগুলো পরিধান করা নিষিদ্ধ (হারাম বা মাকরুহ)।

পোশাকের প্রথম ও প্রধান উদ্দেশ্য হলো সতর (শরীরের আবশ্যিক ঢেকে রাখার অংশ) আবৃত করা। যে পোশাক পরলে সতর ঢাকে না—যেমন অতি সংক্ষিপ্ত পোশাক, খুব পাতলা বা স্বচ্ছ কাপড় (যার ভেতর দিয়ে ত্বক দেখা যায়) কিংবা এমন আঁটসাঁট পোশাক যা শরীরের অঙ্গপ্রত্যঙ্গের গঠন স্পষ্টভাবে ফুটিয়ে তোলে—তা নারী ও পুরুষ উভয়ের জন্যই হারাম।

মহানবী (সা.) এমন পোশাক পরিধানকারীদের ব্যাপারে কঠোর সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন, ‘দুই শ্রেণির মানুষ দোজখি হবে... (যাদের এক শ্রেণি হলো) ওই সব নারী, যারা পোশাক পরেও উলঙ্গ থাকে (অর্থাৎ এমন পাতলা বা আঁটসাঁট পোশাক পরে যাতে শরীরের আব্রু রক্ষা হয় না), যারা অন্যদের নিজের দিকে আকৃষ্ট করে এবং নিজেরাও আকৃষ্ট হয়... তারা বেহেশতে প্রবেশ করবে না, এমনকি বেহেশতের ঘ্রাণও পাবে না।’ (সহিহ মুসলিম, হাদিস: ২১২৮)

ইসলামেে নারীদের জন্য রেশমি কাপড় এবং স্বর্ণালংকার ব্যবহার বৈধ করা হলেও পুরুষের জন্য তা সম্পূর্ণ হারাম করা হয়েছে। তবে চর্মরোগ বা বিশেষ চিকিৎসার প্রয়োজনে সীমিত পরিসরে রেশমি কাপড় ব্যবহারের অনুমতি রয়েছে।

একবার নবীজি এক হাতে রেশমি কাপড় এবং অন্য হাতে স্বর্ণ নিয়ে সাহাবিদের সামনে তুলে ধরে বললেন, ‘এই দুটি বস্তু আমার উম্মতের পুরুষদের জন্য হারাম এবং নারীদের জন্য হালাল করা হয়েছে।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৪০৫৭)

এ ছাড়া পুরুষদের জন্য একেবারে টকটকে লাল বা জাফরান ও কুসুম ফুলে রাঙানো উজ্জ্বল রঙের কাপড় পরাও হাদিসে নিষিদ্ধ করা হয়েছে। (সহিহ মুসলিম, হাদিস: ২০৭৭)

প্রকৃতির স্বাভাবিক ভারসাম্য রক্ষার্থে ইসলাম নারী ও পুরুষের পোশাক ও বেশভূষায় স্বতন্ত্রতা বজায় রাখার নির্দেশ দিয়েছে। কোনো পুরুষ যদি নারীদের জন্য নির্দিষ্ট পোশাক বা অলংকার পরিধান করে কিংবা কোনো নারী যদি পুরুষদের জন্য নির্দিষ্ট পোশাক বা বেশভূষা ধারণ করে, তবে তা মহাপাপ হিসেবে গণ্য হয়।

নবীজি (সা.) ওই সব পুরুষের ওপর অভিসম্পাত করেছেন যারা নারীদের বেশভূষা ধারণ করে, এবং ওই সব নারীর ওপর অভিসম্পাত করেছেন যারা পুরুষদের বেশভূষা ধারণ করে।’ (সহিহ বুখারি, হাদিস: ৫৮৮৫)

পোশাকের মাধ্যমে মানুষের সামনে নিজের আভিজাত্য, সম্পদ বা অহংকার প্রকাশ করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। এর দুটি রূপ রয়েছে:

ক. টাখনুর নিচে ঝুলিয়ে পোশাক পরা: পুরুষদের জন্য পাজামা, লুঙ্গি, প্যান্ট বা জুব্বা টাখনুর (পায়ের গিরা) নিচে ঝুলিয়ে পরা নিষিদ্ধ। মহানবী বলেছেন, ‘লুঙ্গি বা পোশাকের যে অংশ টাখনুর নিচে ঝুলে থাকবে, তা দোজখে যাবে।’ (সহিহ বুখারি, হাদিস: ৫৭৮৭)

অহংকারবশত এটি করলে তা হারাম এবং অহংকার ছাড়া অভ্যাসগতভাবে করলে মাকরুহে তাহরিমি। তবে নারীদের পর্দার স্বার্থে তাঁদের পোশাক টাখনুর নিচে ঝুলিয়ে পরাই সুন্নত।

খ. প্রসিদ্ধি বা অহংকারের পোশাক: সমাজে নিজেকে সবার চেয়ে আলাদা, অতি বিলাসী কিংবা বিপরীতভাবে চরম দরিদ্র হিসেবে জাহির করে মানুষের দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যে যে পোশাক পরা হয়, ফিকহের পরিভাষায় তাকে ‘লিবাসুশ শুহরাহ’ বলে।

নবীজি (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি দুনিয়ায় প্রসিদ্ধি বা অহংকারের পোশাক পরবে, কেয়ামতের দিন আল্লাহ তাকে লাঞ্ছনার পোশাক পরাবেন।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৪০২৯)

যেসব পোশাক বা চিহ্ন সরাসরি অন্য ধর্মের উপাসনা বা ধর্মীয় পরিচয়ের প্রতীক হিসেবে বিবেচিত (যেমন—খ্রিষ্টান পাদরিদের ক্রুশযুক্ত পোশাক, হিন্দু পুরোহিতদের গেরুয়া বসন বা ইহুদিদের বিশেষ ধর্মীয় টুপি), মুসলমানদের জন্য সেগুলো পরিধান করা হারাম।

সংবাদ সূত্র

এই বিভাগের আরও খবর