ঢাকা সংস্করণ

একই রানেই নিউজিল্যান্ডের ৩ উইকেট ফেলল ভারত, এগিয়ে কারা

চোখের পলকে ১ উইকেটে ১১০ রান থেকে ৪ উইকেট ১১০ রান—ক্রাইস্টচার্চে আজ দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের এমন পরিণতি হয়েছিল। গ্যালারিতে থাকা প্রবাসী ভারতীয় দর্শকেরা উদযাপন করলেও নিউজিল্যান্ডের দর্শকদের স্বাভাবিকভাবেই মন খারাপ থাকার কথা। কিন্তু কিউই মিডল অর্ডাররা বিপদে হাল ধরেছেন। দ্রুত উইকেট পতনের পর ধস থামি বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা•প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ এ ০২:১৬ PM
শেয়ার করুন
একই রানেই নিউজিল্যান্ডের ৩ উইকেট ফেলল ভারত, এগিয়ে কারা
একই রানেই নিউজিল্যান্ডের ৩ উইকেট ফেলল ভারত, এগিয়ে কারা

চোখের পলকে ১ উইকেটে ১১০ রান থেকে ৪ উইকেট ১১০ রান—ক্রাইস্টচার্চে আজ দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের এমন পরিণতি হয়েছিল। গ্যালারিতে থাকা প্রবাসী ভারতীয় দর্শকেরা উদযাপন করলেও নিউজিল্যান্ডের দর্শকদের স্বাভাবিকভাবেই মন খারাপ থাকার কথা। কিন্তু কিউই মিডল অর্ডাররা বিপদে হাল ধরেছেন। দ্রুত উইকেট পতনের পর ধস থামিয়েছেন।

ওয়েলিংটনে ভারত-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছে। পাঁচ দিনের লড়াই শেষে যখন কোনো ফল আসেনি, তখন দ্বিতীয় টেস্ট হয়ে যায় সিরিজ নির্ধারণী। ক্রাইস্টাচার্চে আজ দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৫ উইকেট হারিয়ে ফেলেছে কিউইরা। প্রথম দিন শেষে স্বাগতিকদের স্কোর ৫ উইকেটে ২৪২ রান। উইকেটরক্ষক টম ব্লান্ডেল ৫৩ রানে অপরাজিত। গ্লেন ফিলিপস ৩৬ রানে ব্যাটিং করছেন।

টস জিতে দ্বিতীয় টেস্টেও ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক শুবমান গিল। দুই ওপেনার ডেভন কনওয়ে-টম ল্যাথাম ধীরস্থির ব্যাটিং করতে থাকেন। ২৬তম ওভারের শেষ বলে কনওয়েকে (৩১) এলবিডব্লুর ফাঁদে ফেলেন গুরুনুর ব্রার। টেস্ট অভিষেকে প্রতিপক্ষ দলের প্রথম উইকেটটাই পেয়ে গেলেন ব্রার। তাতে ভেঙে যায় কনওয়ে-ল্যাথামের ১৫৯ বলে ৭৭ রানের উদ্বোধনী জুটি।

তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন হেনরি নিকোলস। তবে দ্বিতীয় উইকেটে ল্যাথামের সঙ্গে কেবল ৩৩ রানের জুটি গড়তে পেরেছেন। ৪২তম ওভারের তৃতীয় বলে ল্যাথামকে ফেরান আকাশ দ্বীপ। ১২৮ বলে ৬ চারে ৫৯ রান করেন ল্যাথাম। কিউই অধিনায়ক ফেরার পর ৪৪ ওভারে ৪ উইকেটে ১১০ রানে পরিণত হয় স্বাগতিকেরা।

আবারও সেই দোহা। আবারও রাইজিং স্টার্স এশিয়া কাপ। একই ভেন্যু, একই টুর্নামেন্টের নকআউট রাউন্ডে ফের মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান। গতবার পাকিস্তান শাহিনসের বিপক্ষে সুপার ওভারের রোমাঞ্চ ছড়ানো ম্যাচটিতে হেরে শিরোপা হারানোর বেদনায় পুড়তে হয়েছিল বাংলাদেশকে। এক বছর পর এবার বাংলাদেশের প্রতিশোধ নেওয়ার সুযোগ।

শ্রীলঙ্কার স্পিনার রাভিন্দু ফার্নান্দো আবেদন করতেই আঙুল তুলে দিলেন বাংলাদেশের আম্পায়ার মোরশেদ আলী খান। ফার্নান্দো তো বটেই। পুরো শ্রীলঙ্কা তখন উদযাপনে ব্যস্ত। কিন্তু যে রিংকু সিং আউট হয়েছেন, তিনি রীতিমতো স্তব্ধ। তাঁর শরীরী ভাষা দেখে বোঝা গেছে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলের ওপর চাপ কেমন, সেটা শুধুমাত্র সেই দলেরই ভালো করে জানা। দক্ষিণ আফ্রিকার কথাই ধরা যাক। ২০২৩-২৫ চক্রের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলটি বাংলাদেশকে ধবলধোলাই করেছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা প্রোটিয়াদের কাছে কেবল সময়ের ব্যাপার। তবু তাদের চিন্তা যে এখনই শেষ হচ্ছে না।

সংবাদ সূত্র