ঢাকা সংস্করণ

বাল্যবিবাহের খবর দেওয়া কমেছে, কারণ কী

‘আমি পড়াশোনা করতে চাইছিলাম। বিয়েতে রাজি ছিলাম না। বলছিলাম, আমি তো কিশোরী। আমার বয়স হয় নাই।’ কথাগুলো বলেছে বাল্যবিবাহের শিকার এক কিশোরী। তার সুরক্ষার স্বার্থে নাম প্রকাশ করা হলো না। নিজ এলাকায় কিশোর-কিশোরী ক্লাবের সভাপতি ছিল এই স্কুলছাত্রী। বাল্যবিবাহের কুফল নিয়ে সে অন্য মেয়েদের সচেতন করত। তিন মাস পরপর তাদের বাড়ির উঠানে নারী নির্যাতন ও বাল্যবিবাহ বন্ধে সচেতনত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা•প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ এ ০২:১৮ PM
শেয়ার করুন
বাল্যবিবাহের খবর দেওয়া কমেছে, কারণ কী
বাল্যবিবাহের খবর দেওয়া কমেছে, কারণ কী

‘আমি পড়াশোনা করতে চাইছিলাম। বিয়েতে রাজি ছিলাম না। বলছিলাম, আমি তো কিশোরী। আমার বয়স হয় নাই।’ কথাগুলো বলেছে বাল্যবিবাহের শিকার এক কিশোরী। তার সুরক্ষার স্বার্থে নাম প্রকাশ করা হলো না।

নিজ এলাকায় কিশোর-কিশোরী ক্লাবের সভাপতি ছিল এই স্কুলছাত্রী। বাল্যবিবাহের কুফল নিয়ে সে অন্য মেয়েদের সচেতন করত। তিন মাস পরপর তাদের বাড়ির উঠানে নারী নির্যাতন ও বাল্যবিবাহ বন্ধে সচেতনতা তৈরির জন্য বৈঠক করত। গত বছর এসএসসি পরীক্ষা দেওয়ার তিন মাসে আগে তাকে জোর করে বিয়ে দেন মা–বাবা।

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার এই মেয়ের সঙ্গে প্রথম আলোর কথা হয় গতকাল বৃহস্পতিবার। মেয়েটি দরিদ্র পরিবারের। তার পড়ার আগ্রহের কথা শুনে বরপক্ষ বলেছিল, বিয়ের পর পড়ার খরচ তারাই জোগাবে। তবে বিয়ের এক মাসের মধ্যেই উল্টো ব্যবসার জন্য যৌতুক চেয়ে মেয়েটিকে চাপ দিতে থাকেন স্বামী। নির্যাতনের মুখে তিন মাসের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়।

কিশোরী যে ক্লাবের সভাপতি ছিল, সেটি পরিচালনা করে মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় স্থানীয় বেসরকারি সংস্থা ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক)। ভার্কের প্রকল্প কর্মকর্তা কানিজ সুলতানা প্রথম আলোকে জানান, মেয়েটিকে নানির বাড়িতে নিয়ে হুট করে বিয়ে দেওয়া হয়। তাঁরা খবরই পাননি। তিনি বলেন, শাস্তিযোগ্য অপরাধ তা জানার পরও অনেকে গোপনে বাল্যবিবাহ দেয়। এমনকি অন্য পরিবারের বাল্যবিবাহ আয়োজনের খবরও দেয় না।

মাঠপর্যায়ের কাজের অভিজ্ঞতা থেকে কয়েকজন প্রথম আলোকে বলেছেন, অনেক বাল্যবিবাহের খবর পৌঁচ্ছাছে না সরকারি দপ্তরে। জাতীয় জরুরি সেবাতেও অভিযোগ কম জানানো হচ্ছে। গত ৩ বছরের তুলনা করলে দেখা যায়, অভিযোগ ও প্রতিরোধ ৪০ শতাংশ পর্যন্ত কমেছে।

মহিলাবিষয়ক অধিদপ্তরের তথ্য অনুসারে, ২০২৩ সালে ১ হাজার ৮৪৬টি, ২০২৪ সালে ১ হাজার ৪৭৪টি, ২০২৫ সালে ৯৬৮টি ও ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ৬ মাসে ৪৭৯টি বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়। জুনের পর প্রতিরোধের হিসাব এখনো সংকলিত করা হয়নি। ৩ বছর আগে দিনে গড়ে ৫টি অভিযোগ এসেছে। প্রতিবছর এই সংখ্যা কমছে।

জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’–এর হিসাব বলছে, বাল্যবিবাহের অভিযোগ জানিয়ে কল আসাও ক্রমান্বয়ে কমে এসেছে। ২০২৩ সালে বাল্যবিবাহের অভিযোগ জানিয়ে কল এসেছে ৬ হাজার ৪৯৯টি। ২০২৪ সালে ৪ হাজার ১০৯টি ও ২০২৫ সালে ৩ হাজার ৪৫টি কল এসেছে। আর এ বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত কল এসেছে ২ হাজার ৫৪৮টি। ৩ বছরের তুলনা করলে আগে দিনে গড়ে ১৮টি কল এলেও এখন আসছে দিনে গড়ে ১১টি কল।

সংবাদ সূত্র

এই বিভাগের আরও খবর