ঢাকা সংস্করণ

ওমান কাপে ডাক পেলেন বাংলাদেশের তিন হকি খেলোয়াড়

ওমানের মর্যাদাপূর্ণ ঘরোয়া হকি প্রতিযোগিতা ‘হিজ ম্যাজেস্টি’স হকি কাপ’ বা ওমান কাপে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের তিন হকি খেলোয়াড়। তাঁরা হলেন ডিফেন্ডার আমিরুল ইসলাম, ফরোয়ার্ড রকিবুল ইসলাম রকি এবং গোলরক্ষক বিপ্লব কুজুর। বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা•প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ এ ০২:১২ PM
শেয়ার করুন
ওমান কাপে ডাক পেলেন বাংলাদেশের তিন হকি খেলোয়াড়
ওমান কাপে ডাক পেলেন বাংলাদেশের তিন হকি খেলোয়াড়

ওমানের মর্যাদাপূর্ণ ঘরোয়া হকি প্রতিযোগিতা ‘হিজ ম্যাজেস্টি’স হকি কাপ’ বা ওমান কাপে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের তিন হকি খেলোয়াড়। তাঁরা হলেন ডিফেন্ডার আমিরুল ইসলাম, ফরোয়ার্ড রকিবুল ইসলাম রকি এবং গোলরক্ষক বিপ্লব কুজুর।

৮ থেকে ২৩ ডিসেম্বর ওমানের রাজধানী মাসকাটে টুর্নামেন্টটির ৫৬তম আসর অনুষ্ঠিত হবে। ১৮টি ক্লাবের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় বাংলাদেশের এই তিন খেলোয়াড় মাঠে নামবেন ধোফার প্রদেশের সালালাভিত্তিক ক্লাব ‘আল-ইত্তিহাদ স্পোর্টস ক্লাব’-এর জার্সিতে। চুক্তি অনুযায়ী, দলটির হয়ে অন্তত ছয়টি ম্যাচে খেলার সুযোগ পাবেন তাঁরা।

ভিনদেশি লিগে খেলার এই সুযোগকে নিজেদের সামর্থ্য প্রমাণের বড় মঞ্চ হিসেবে দেখছেন আমিরুল ইসলাম। তিনি বলেন, ‘বিদেশের মাটিতে নিজেদের পারফরম্যান্স মেলে ধরার এটি দারুণ একটি সুযোগ। আমরা চেষ্টা করব সেরাটা দিয়ে ওমানে ভালো ফলাফল বয়ে আনতে।’

দোহায় গতকাল ভারত ‘এ’ দলের বিপক্ষে শ্রীলঙ্কা ‘এ’ দল ৩১৮ রানের লক্ষ্য তাড়া করে ৫১ বল হাতে রেখে জিতেছে। রাইজিং স্টার্স এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে ৮ উইকেটে জিতে ফাইনালের টিকিট কেটেছে শ্রীলঙ্কা। আজ আরেক সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’-পাকিস্তান ‘এ’। ফুটবলে ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগার মতো ম্যাচ

ওয়েলিংটনে ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট ড্র হয়েছে। ক্রাইস্টচার্চে আগামীকাল শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্ট হয়ে গেছে সিরিজ নির্ধারণী। বাংলাদেশ সময় আগামীকাল ভোর চারটায় শুরু হবে ভারত-নিউজিল্যান্ড দুই ম্যাচের টেস্ট সিরিজ। ফুটবলে ইউরোপা লিগের বেশ কিছু ম্যাচ রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।

দুই দিনেই বাংলাদেশ ইনিংস হারের শঙ্কায়। বাংলাদেশের ৯১ রানের বিপরীতে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় দিন শেষ করেছে ৭ উইকেটে ৪৯৪ রানে। ম্যাচের যে অবস্থা, তাতে সেঞ্চুরিয়নে আজ তৃতীয় দিনেও বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের ফল আসতে পারে। এছাড়া চ্যাম্পিয়নস লিগের বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচও রয়েছে। এক নজরে দেখে

সেঞ্চুরিয়নে গতকাল শুরু হওয়া দ্বিতীয় টেস্টের শুরুতেই বিপাকে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩৩.৩ ওভারে ৯১ রানে শেষ বাংলাদেশ। আজ ১ উইকেটে ৮৮ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করবে প্রোটিয়ারা। রয়েছে চ্যাম্পিয়নস লিগের বেশ কিছু ম্যাচ। যেখানে ম্যানচেস্টার সিটি-নাপোলি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়

সংবাদ সূত্র