গোপালগঞ্জে বাস থেকে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতন, হাতিয়ে নেওয়া হয় টাকাপয়সা

ছাত্রদল নেতা সাব্বির খানের ওপর গোপালগঞ্জে হামলা ও অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় প্রশাসন তদন্তের আশ্বাস দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক•প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ এ ০৬:২৯ PM
শেয়ার করুন
গোপালগঞ্জে বাস থেকে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতন, হাতিয়ে নেওয়া হয় টাকাপয়সাCollected
গোপালগঞ্জে বাস থেকে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতন, হাতিয়ে নেওয়া হয় টাকাপয়সা

দৈনিক ইত্তেফাক, প্রথম আলো সহ একাধিক সংবাদমাধ্যমের বরাতে প্রাপ্ত তথ্য অনুযায়ী — ছাত্রদল নেতা সাব্বির খানের ওপর গোপালগঞ্জে হামলা ও অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় প্রশাসন তদন্তের আশ্বাস দিয়েছে।

ঢাকা থেকে গ্রামের বাড়িতে ফেরার পথে গোপালগঞ্জে বাস থামিয়ে এক ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে গোপালগঞ্জের পুলিশ লাইন ও বেদগ্রাম এলাকার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

ওই ছাত্রদল নেতার নাম মো. সাব্বির খান। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসাধারণ সম্পাদক। সাব্বির ঝালকাঠির রাজাপুরের সাঙ্গর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।

সাব্বির খান সাংবাদিকদের বলেন, তিনি বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে ঢাকার নদ্দা থেকে ইমাদ পরিবহনের একটি বাসে পিরোজপুরের উদ্দেশে রওনা দেন। পথে বাসে পাশের আসনে বসা এক ব্যক্তির সঙ্গে কথোপকথনের একপর্যায়ে নিজের রাজনৈতিক পরিচয় দেন। ওই ব্যক্তি তাঁর ফেসবুক পোস্ট দেখে ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি জানতে পারেন। পরে তিনি বাসের পেছনে গিয়ে মুঠোফোনে কারও সঙ্গে কথা বলেন।

সাব্বির খানের ভাষ্য, এর কিছুক্ষণ পর রাত আটটার দিকে গোপালগঞ্জের পুলিশ লাইন ও বেদগ্রাম এলাকার মাঝামাঝি স্থানে বাসটি থামানো হয়। এ সময় প্রায় ২০ জনের একটি দল বাসে উঠে তাঁকে নামিয়ে নিয়ে যায়। তাদের কয়েকজনের কাছে অস্ত্র ছিল বলে অভিযোগ করেন সাব্বির। পরে তাঁকে অস্ত্রের মুখে জিম্মি করে লাঠি ও হকিস্টিক দিয়ে মারধর করা হয় এবং পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

হামলাকারীরা পিঠে অস্ত্র ঠেকিয়ে বিএনপি ও ছাত্রদলকে নিয়ে আপত্তিকর বক্তব্য দিতে বাধ্য করেন বলেও অভিযোগ করেন ছাত্রদলের এই নেতা। তিনি বলেন, পরে ওই বক্তব্যের ভিডিও ধারণ করে তাঁর নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়। এ সময় তাঁর মুঠোফোনে ও সঙ্গে থাকা প্রায় ১৩ হাজার টাকা নিয়ে যায় হামলাকারীরা।

বাসে পিরোজপুর হয়ে ঝালকাঠির রাজাপুরে যাওয়া যায়। সাব্বির জানান, কৌশলে তিনি হামলাকারীদের কাছ থেকে পালিয়ে পিরোজপুরে যান। পরে রাত সাড়ে ১২টার দিকে পিরোজপুর জেলা ছাত্রদলের নেতা–কর্মীরা তাঁকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

খবর পেয়ে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক মাহমুদ হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা হাসপাতালে যান। এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন ভিডিও কলে সাব্বিরের খোঁজখবর নেন এবং তাঁর প্রতি সমবেদনা জানান।

সূত্র বিশ্লেষণ: ঘটনাটি দৈনিক ইত্তেফাক, প্রথম আলো-এ প্রকাশিত পৃথক প্রতিবেদন ও সময়সূচি মিলিয়ে যাচাই করা হয়েছে।

একাধিক বিশ্বস্ত সংবাদমাধ্যমে যাচাইকৃত