এবার গুলি-বোমা নয়, শীতের বৃষ্টিতে গাজাবাসীর জীবন দুর্বিষহ করে তুলেছে ইসরায়েল

ইসরায়েলি বাধায় ত্রাণসংকট ও ঘিঞ্জি পরিবেশে গাজায় শিশুদের মধ্যে মেনিনজাইটিস ছড়াচ্ছে।

নিজস্ব প্রতিবেদক•প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ এ ০৭:০০ PM
শেয়ার করুন
এবার গুলি-বোমা নয়, শীতের বৃষ্টিতে গাজাবাসীর জীবন দুর্বিষহ করে তুলেছে ইসরায়েলCollected
এবার গুলি-বোমা নয়, শীতের বৃষ্টিতে গাজাবাসীর জীবন দুর্বিষহ করে তুলেছে ইসরায়েল

প্রথম আলো-এর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী — ইসরায়েলি বাধায় ত্রাণসংকট ও ঘিঞ্জি পরিবেশে গাজায় শিশুদের মধ্যে মেনিনজাইটিস ছড়াচ্ছে।

চলতি নভেম্বরের শুরুতে মধ্য গাজার আল-জাওয়ায়দা এলাকায় ভারী বৃষ্টিপাত হয়। বৃষ্টির পানি ঢুকে পড়ে জাবের আল-কাসির তাঁবুতে। এতে তাঁর পরিবারের তোশক ভিজে যায় ও খাবার নষ্ট হয়ে যায়।

আল-কাসি উত্তর গাজার বেইত লাহিয়া থেকে পালিয়ে এসেছেন। তিনি আল-জাজিরাকে বলেন, গত শীতেও তাঁর শিবির তিন-চারবার তলিয়ে গিয়েছিল। সেই বন্যার কারণেই তাঁর অনেক প্রতিবেশী আগেই এলাকা ছেড়ে চলে গেছেন।

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তরের (ওসিএইচএ) তথ্য অনুযায়ী, গাজার মোট জনসংখ্যার ৬৫ শতাংশ মানুষ এখন তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বাস করছেন। সংখ্যায় তাঁরা প্রায় ১৩ লাখ ৬০ হাজার।

গাজার সরকারি গণমাধ্যম দপ্তর জানিয়েছে, ৬ নভেম্বর সন্ধ্যায় ঝড়বৃষ্টি শুরু হয়। মাত্র ১২ ঘণ্টার মধ্যে প্রায় ৭০ হাজার তাঁবু তলিয়ে যায়। জাতিসংঘের প্রাথমিক হিসাব বলছে, এতে প্রায় ২ লাখ ২৬ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। পাঁচ হাজারের বেশি পরিবার আশ্রয় হারিয়ে খোলা আকাশের নিচে ঘুমাতে বাধ্য হয়েছে। এ ছাড়া প্রায় ৬০০ পরিবার আবারও জায়গা বদল করতে বাধ্য হয়েছে।

এই বৃষ্টিতে প্রাণহানিও ঘটেছে। ৮ নভেম্বর দেইর আল-বালাহর দক্ষিণে একটি বাস্তুচ্যুত শিবিরের তাঁবুর ওপর বালুর বাঁধ ধসে পড়ে। এতে শিশুসহ পাঁচজন মারা যান। ওসিএইচএ জানিয়েছে, ওই একই ঝড়ে একটি নবজাতক পানিতে ডুবে মারা যায়। এ ছাড়া ১৩ নভেম্বর প্রচণ্ড ঠান্ডায় (হাইপোথার্মিয়া) ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়।

গাজা উপত্যকার পৌরসভাগুলোর জোট গত বুধবার একটি সতর্কবার্তা দিয়েছে। তারা বলেছে, চলতি শীতে প্রায় এক হাজার শিবির ও আশ্রয়কেন্দ্র প্লাবিত হতে পারে। সংস্থাগুলোর মতে, জরাজীর্ণ দুই লাখ তাঁবু এখনই বদলানো দরকার। পাশাপাশি ক্ষতিগ্রস্ত দুই হাজারের বেশি ভবন ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে।

২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের নৃশংস হামলা শুরুর পর এটি চতুর্থ শীতকাল। মানবিক সহায়তায় ইসরায়েলের বাধা, ক্ষতিগ্রস্ত ভবন আর প্লাবিত তাঁবু কীভাবে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আরও বড় ঝুঁকিতে ফেলছে, চলুন তা দেখে নেওয়া যাক।

তথ্যসূত্র: প্রথম আলো-এর মূল প্রতিবেদন থেকে সংকলিত ও যাচাইকৃত।

সংবাদ সূত্র

এই বিভাগের আরও খবর