আপত্তিকর ফোনালাপ ফাঁস • প্রত্যাহারের তিনদিন পরও থানা ছাড়েননি ওসি নোমান, ক্ষোভ দাগনভূঞায়
যুব মহিলা লীগের এক নেত্রীর সঙ্গে আপত্তিকর ফোনালাপ ফাঁসের ঘটনায় থানা থেকে প্রত্যাহারের তিন দিন পরও দায়িত্ব হস্তান্তর করেননি ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান। স
Collected · Not taken by usCollectedজাগোনিউজ২৪-এর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী — যুব মহিলা লীগের এক নেত্রীর সঙ্গে আপত্তিকর ফোনালাপ ফাঁসের ঘটনায় থানা থেকে প্রত্যাহারের তিন দিন পরও দায়িত্ব হস্তান্তর করেননি ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান। স
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে তাকে দাগনভূঞা থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়। তবে শুক্রবার (২৭ নভেম্বর) পর্যন্ত তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেননি। পূর্বেও অন্যান্য থানায় দায়িত্ব পালনকালে বিভিন্ন বিতর্কের মুখে পড়া নোমান এবারও প্রত্যাহারের পর দায়িত্ব ছাড়তে বিলম্ব করায় নতুন করে আলোচনায় এসেছেন।
বগুড়ার সান্তাহারে ট্রেন থেকে পড়ে লিটন ইসলাম (২৬) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে....
চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, চরমোনাই মাহফিল কোনো দুনিয়াবি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়নি বরং পথভোলা মানুষকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া...
বগুড়ায় দুই শতাধিক কবি ও সাহিত্যিকের অংশগ্রহণে শুরু হয়েছে তিন দিনব্যাপী কবি সম্মেলন। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত নজরুলবর্ষ উপলক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়.....
এর আগে, গত ১০ আগস্ট আদালতের নির্দেশের পরও মামলা রেকর্ড না করার অভিযোগে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ওসি নোমানকে থানা থেকে প্রত্যাহারের নির্দেশ দেন। সে সময় দাগনভূঞা উপজেলার মোমারিজপুর গ্রামের রাকিব হাসানের স্ত্রী বিবি মারজাহানের একটি অভিযোগ এজাহার হিসেবে রেকর্ড করতে আদালত নির্দেশ দিয়েছিলেন। কিন্তু ওই নির্দেশ উপেক্ষা করার অভিযোগ ওঠে নোমানের বিরুদ্ধে।
একই ঘটনায় অভিযোগ তদন্ত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আদালত। বিচারক নোমানকে দায়িত্ব পালনের অযোগ্য বলেও মন্তব্য করেন। পরে তার বিরুদ্ধে পুলিশ তদন্ত কমিটি গঠন করা হলেও সেই তদন্তের প্রতিবেদন প্রকাশ্যে আসেনি। ওই সময়ও তাকে থানা থেকে প্রত্যাহার করা হয়নি।
তথ্যসূত্র: জাগোনিউজ২৪-এর মূল প্রতিবেদন থেকে সংকলিত ও যাচাইকৃত।

