চিংড়ি মাছের কি রক্ত নেই?
মানুষের রক্ত লাল হওয়ার কারণ হিমোগ্লোবিন নামের একটি প্রোটিন। হিমোগ্লোবিনে থাকে লোহা। এই প্রোটিনের কাজ শরীরের এক জায়গা থেকে অন্য জায়গায় অক্সিজেন পৌঁছে দেওয়া।
Collected · Not taken by usCollectedপ্রথম আলো-এর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী — মানুষের রক্ত লাল হওয়ার কারণ হিমোগ্লোবিন নামের একটি প্রোটিন। হিমোগ্লোবিনে থাকে লোহা। এই প্রোটিনের কাজ শরীরের এক জায়গা থেকে অন্য জায়গায় অক্সিজেন পৌঁছে দেওয়া।
চিংড়ি খেতে ভালোবাসো? চিংড়ি ভুনা, চিংড়ি মালাইকারি কিংবা গরম ভাতের সঙ্গে চিংড়ি—নাম শুনলেই জিভে জল চলে আসে! কিন্তু কখনো কি ভেবেছ, চিংড়ির শরীরে রক্ত আছে কি না?
আমাদের শরীরের কোথাও কেটে গেলে লাল রক্ত বের হয়। মাছ কাটলেও রক্ত দেখা যায়। কিন্তু চিংড়ি কাটলে তেমন লাল রক্ত চোখে পড়ে না। তাহলে কি চিংড়ির রক্ত নেই?
আছে। চিংড়িরও রক্ত আছে। তবে সেই রক্তের রং আর আমাদের রক্তের রং এক নয়। চিংড়ির রক্তের রং নীলচে হতে পারে!
অক্সিজেনের সঙ্গে যুক্ত হিমোগ্লোবিনের কারণেই আমাদের রক্ত উজ্জ্বল লাল দেখায়।
চিংড়ির শরীরে অক্সিজেন পরিবহনের কাজ করে অন্য একটি প্রোটিন। এর নাম হিমোসায়ানিন। হিমোগ্লোবিনে থাকে লোহা, আর হিমোসায়ানিনে থাকে তামা।
হিমোসায়ানিন অক্সিজেনের সঙ্গে যুক্ত হলে নীলচে রং ধারণ করে। অক্সিজেনের সঙ্গে যুক্ত না থাকলে এটি প্রায় বর্ণহীন থাকে। তাই চিংড়ির রক্ত অক্সিজেনের পরিমাণের ওপর নির্ভর করে নীলচে বা প্রায় স্বচ্ছ দেখাতে পারে।
তথ্যসূত্র: প্রথম আলো-এর মূল প্রতিবেদন থেকে সংকলিত ও যাচাইকৃত।
সংবাদ সূত্র
এই বিভাগের আরও খবর
Collected · Not taken by usCollected৫ হাজার দৌড়বিদের অংশগ্রহণে হলো ডিএনসিসি আন্তর্জাতিক হাফ ম্যারাথন
২৭ নভে, ০৬:৫৫ PMদাড়ি-টুপি দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে
২৭ নভে, ০৬:৫৪ PM
Collected · Not taken by usCollected