আবার টানা ২ উইকেট হারাল বাংলাদেশ, শাহাদত এখন একাই ভরসা
এশিয়া কাপ রাইজিং স্টার্সের সেমিফাইনালে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে মুখোমুখি বাংলাদেশ ‘এ’ দল। এই ম্যাচের সব খবর জানতে চোখ রাখুন প্রথম আলোতে।
Collected · Not taken by usCollectedপ্রথম আলো-এর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী — এশিয়া কাপ রাইজিং স্টার্সের সেমিফাইনালে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে মুখোমুখি বাংলাদেশ ‘এ’ দল। এই ম্যাচের সব খবর জানতে চোখ রাখুন প্রথম আলোতে।
১০ রানের মধ্যে টানা ৩ উইকেট হারানোর পর উইকেটে এসে দারুণ খেলছিলেন মেহরব। শাহাদতের সঙ্গে জুটিতে তুলেছিলেন ৫২ রান। তবে হাসান নেওয়াজের বলে ২৮ রান করে ফিরেছেন এই অলরাউন্ডার। একই ওভারের পরের বলেই আউট হয়েছেন মোহাম্মদ রুবেল।
মেহরব ও শাহাদত জুটি বাংলাদেশকে একটু একটু করে এগিয়ে নিচ্ছেন। এই জুটি থেকে এখন পর্যন্ত এসেছে ৩৯ রান। দুজনেই খেলছেন সাবলীল ক্রিকেট।
এক ওভারে ফিরলেন আফিফ ও সাব্বির। সাব্বির ফিরেছেন শূন্য হাতে। সর্বশেষ ১০ রান তুলতে বাংলাদেশ হারিয়েছে ৩ উইকেট। ৩ উইকেটই নিয়েছেন সুফিয়ান মুকিম।
আফিফ সুফিয়ান মুকিমের গুগলি বুঝলেন না। ৫ রান করে বোল্ড হলেন। তাতে ১১৮ রানে ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ।
৭৮ বলে ৪২ রান করে সুফিয়ান মুকিমের বলে আউট হলেন মাহিদুল। তাতে শাহাদতের সঙ্গে তাঁর ৯৫ রানের জুটি ভেঙেছে। নতুন ব্যাটসম্যান আফিফ হোসেন।
এশিয়া কাপ রাইজিং স্টার্সের এবারের আসরে প্রথম ফিফটি পেলেন শাহাদত হোসেন। ৬১ বলে ফিফটি করেছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। ফিফটি এসেছে গুরুত্বপূর্ণ সময়ে।
মাহিদুল ও শাহাদতের জুটি থেকে এসেছে ৮৭ রান। দুজনেই এখন কিছুটা হাত খুলে খেলছেন। এরপরও ২৫ ওভারে বাংলাদেশের রান ১০২। পরের ২৫ ওভারে বড় রান তুলতে হবে বাংলাদেশকে।
তথ্যসূত্র: প্রথম আলো-এর মূল প্রতিবেদন থেকে সংকলিত ও যাচাইকৃত।