চুয়েট সংকট নিরসনে কাপ্তাই সড়ক অবরোধ, আধা ঘণ্টা পর প্রত্যাহার
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান সংকট নিরসনের দাবিতে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় তারা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর সরাসরি হস্
Collected · Not taken by usCollectedজাগোনিউজ২৪-এর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী — চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান সংকট নিরসনের দাবিতে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় তারা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর সরাসরি হস্
‘উড়লে আকাশে প্রজাতি, প্রকৃতি পায় নতুন গতি’ স্লোগানকে ধারণ করে প্রজাপতি সংরক্ষণ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বর্ণাঢ্য...
শহীদ ডা. শামসুল আলম খান মিলন দিবস উপলক্ষে তার সমাধি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি-সংলগ্ন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে ...
গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক মো. আলমগীর কবির ও ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক শাকিল কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের...
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে চুয়েটের প্রধান ফটকের সামনে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে জনদুর্ভোগের কথা বিবেচনা করে প্রায় আধা ঘণ্টা পর অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। এরপর বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি শিক্ষকদের আবাসিক এলাকায় গিয়ে শেষ হয়।
এর আগে চুয়েটের চলমান সংকট ও বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনের দাবিতে জুমার নামাজের পর থেকে আধাবেলা কাপ্তাই সড়ক অবরোধের কর্মসূচি ঘোষণা করেছিলেন শিক্ষার্থীরা।
তথ্যসূত্র: জাগোনিউজ২৪-এর মূল প্রতিবেদন থেকে সংকলিত ও যাচাইকৃত।

