আইসিজে'র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা

বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে বর্তমানে ১২ লাখ ৮ হাজারের বেশি নিবন্ধিত রোহিঙ্গা রয়েছে। নতুন অনুপ্রবেশও থেমে নেই। ২০২৩ সালের নভেম্বর থেকে গত তিন বছরে নতুন করে আরো দেড় লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে।

নিজস্ব প্রতিবেদক•প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ এ ০৬:২৮ PM
শেয়ার করুন
আইসিজে'র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারাCollected
আইসিজে'র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা

বিবিসি বাংলা-এর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী — বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে বর্তমানে ১২ লাখ ৮ হাজারের বেশি নিবন্ধিত রোহিঙ্গা রয়েছে। নতুন অনুপ্রবেশও থেমে নেই। ২০২৩ সালের নভেম্বর থেকে গত তিন বছরে নতুন করে আরো দেড় লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে।

"যখন মিয়ানমারে ছিলাম তখন বলা হতো তোমরা বাঙালি, এখানে শুনি তোমরা বাংলাদেশি না। নিজেকে লস্ট চাইল্ড, এতিমের মত লাগতো। আইসিজের রায়টি শোনার পর অনুভূতি হয়েছে যেন আমি বাড়ি ফিরে পেয়েছি, আমার পরিবার ফিরে পেয়েছি"।

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিবিসি বাংলাকে কথাগুলো বলেন সাবেকুন নাহার। মিয়ানমারকে জেনোসাইডের জন্য দায়ী করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেয়া রায় নিয়ে এমন প্রতিক্রিয়া জানান এই রোহিঙ্গা তরুণী। ২০১৭ সালে রাখাইনের বুচিডং থেকে এগার বছর বয়সে সপরিবারে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন তিনি। বিবিসি বাংলাকে তিনি বলেন, আইসিজের কী রায় দেয়, সেটি নিয়ে তার বিশেষ আগ্রহ ছিল।

"রায় শোনার পর আনন্দ লেগেছে, আবার কষ্টও লেগেছে। কারণ তখনকার ভয়ংকর স্মৃতিগুলো আমার মনে পড়ছিল।"

২০১৭ সালে রাখাইনে গুলিতে নিহত হন জোহরা বেগমের স্বামী। তিন সন্তান নিয়ে পাহাড় জঙ্গল নদী পার হয়ে বাংলাদেশে আশ্রয় নেন তিনি।

বিবিসি বাংলাকে তিনি বলেন, "তারা মহিলাদের উপর অনেক অত্যাচার করছে। জেনোসাইড করছে। আমরা ইনসাফ চাই। আমরা নিজ দেশে যেতে পারলেই শান্তি।"

মিয়ানমারের রাখাইনে মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর যে অত্যাচার নির্যাতন হয়েছে, সেটিকে জেনোসাইড তথা জাতিগত নিধন অভিহিত করে ১৯শে নভেম্বর এক ঐতিহাসিক রায় দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে।

মিয়ানমার সরকারকে দায়ী করে দেয়া এই রায়কে বাংলাদেশে আশ্রয় নেয়া বারো লাখের বেশি রোহিঙ্গা তাদের একটি বিজয় হিসেবে দেখছে।

তথ্যসূত্র: বিবিসি বাংলা-এর মূল প্রতিবেদন থেকে সংকলিত ও যাচাইকৃত।

সংবাদ সূত্র

এই বিভাগের আরও খবর