জামানত ছাড়াই ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাচ্ছেন ৬৪০ তরুণ উদ্যোক্তা
দেশের গ্রামীণ ও উপজেলা পর্যায়ে নতুন উদ্যোক্তা তৈরি এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ‘উদ্যোগ’ কর্মসূচির প্রথম ধাপে ৬৪০ জন তরুণকে চূড়ান্তভাবে...
Collected · Not taken by usCollectedঢাকা পোস্ট-এর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী — দেশের গ্রামীণ ও উপজেলা পর্যায়ে নতুন উদ্যোক্তা তৈরি এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ‘উদ্যোগ’ কর্মসূচির প্রথম ধাপে ৬৪০ জন তরুণকে চূড়ান্তভাবে...
নির্বাচিত উদ্যোক্তারা জামানত ছাড়াই সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন। পাশাপাশি, বাণিজ্যিক ব্যাংকগুলোর সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে আরও ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান বা প্রণোদনা পাওয়ার সুযোগ রয়েছে। সব মিলিয়ে একজন উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রথম ধাপে নির্বাচিত উদ্যোক্তাদের তালিকা প্রকাশ করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’র আওতায় দেশের আটটি জেলার ৬৪ উপজেলা থেকে ১০ জন করে মোট ৬৪০ জনকে নির্বাচন করা হয়েছে। জেলাগুলো হলো : ভোলা, ফেনী, মানিকগঞ্জ, ঝিনাইদহ, নওগাঁ, হবিগঞ্জ, নেত্রকোনা ও রংপুর।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, নির্বাচিত উদ্যোক্তারা কোনো জামানত ছাড়াই সহজ শর্তে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ পাবেন। এর বাইরে বাণিজ্যিক ব্যাংকগুলোর সিএসআর তহবিল থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান বা প্রণোদনা পাওয়ার সুযোগ রয়েছে। ফলে যোগ্যতা ও নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে একজন উদ্যোক্তা ঋণ ও অনুদান মিলিয়ে সর্বোচ্চ ২০ লাখ টাকা আর্থিক সহায়তা পেতে পারেন। ঋণ ও অনুদানের অর্থ একসঙ্গে দেওয়া হবে।
তবে এই অর্থ নির্ধারিত ব্যবসায়িক কাজে ব্যবহার করতে হবে। একই সঙ্গে ঋণের কিস্তি যথাসময়ে পরিশোধ করতে হবে। কোনো উদ্যোক্তা কর্মসূচির শর্ত ভঙ্গ করলে বা ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হলে অনুদান হিসেবে পাওয়া অর্থও ঋণে রূপান্তরিত হবে। পরে তা সরকারি নিয়ম অনুযায়ী আদায় করা হবে।
এই কর্মসূচিতে আবেদনের জন্য আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। পাশাপাশি, সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী বাসিন্দা হওয়া এবং বাস্তবায়নযোগ্য ব্যবসায়িক পরিকল্পনা থাকা বাধ্যতামূলক।
তথ্যসূত্র: ঢাকা পোস্ট-এর মূল প্রতিবেদন থেকে সংকলিত ও যাচাইকৃত।