হামের উপসর্গে ৭ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় যে সাতজন মারা গেছে, তার মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে তিনজন করে এবং খুলনা বিভাগের একজন।
Collected · Not taken by usCollectedবিডিনিউজ২৪, প্রথম আলো সহ একাধিক সংবাদমাধ্যমের বরাতে প্রাপ্ত তথ্য অনুযায়ী — গত ২৪ ঘণ্টায় যে সাতজন মারা গেছে, তার মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে তিনজন করে এবং খুলনা বিভাগের একজন।
দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার থেকে আজ শুক্রবার) হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ সময় দেশের বিভিন্ন স্থানে ১ হাজার ২৭৩ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। আর এ সময় ৭৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৭৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২৭২ জন। আর হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১০৬ জন। সব মিলিয়ে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা ১ হাজার ৩৭৮ জন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া বুলেটিনে বলা হয়, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৬৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেটে ২৩১, চট্টগ্রামে ১৩০, ময়মনসিংহে ৯৭, রাজশাহীতে ৯৩, বরিশালে ৭১, খুলনায় ৬৪ এবং রংপুর বিভাগে ২০ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় হাম নিয়ে ঢাকা বিভাগে ৪৭০, চট্টগ্রামে ১৯৬, সিলেটে ১৭০, বরিশালে ১৪৪, ময়মনসিংহে ৮৬, খুলনায় ৭২, রাজশাহীতে ৪৫ এবং রংপুরে ১৯ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরে বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর হামের উপসর্গ দেখা গেছে ২ লাখ ৬২ হাজার ৮০৮ জনের মধ্যে। তাদের মধ্যে ২৬ হাজার ৫৫৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
সূত্র বিশ্লেষণ: ঘটনাটি বিডিনিউজ২৪, প্রথম আলো-এ প্রকাশিত পৃথক প্রতিবেদন ও সময়সূচি মিলিয়ে যাচাই করা হয়েছে।

