ক্রাইস্টচার্চে বাইক রাইডে গিয়ে ছদ্মনামে মাঠে ঝড় তুললেন পান্ত
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে ম্যাচের ভেন্যু শহর ক্রাইস্টচার্চে ঘুরতে বের হন ঋষভ পান্ত। ইলেক্ট্রিক বাইক চালিয়ে ঘুরছিলেন তিনি...
Collected · Not taken by usCollectedঢাকা পোস্ট-এর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী — নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে ম্যাচের ভেন্যু শহর ক্রাইস্টচার্চে ঘুরতে বের হন ঋষভ পান্ত। ইলেক্ট্রিক বাইক চালিয়ে ঘুরছিলেন তিনি...
ক্রাইস্টচার্চে একটি ক্লাব ম্যাচে হঠাৎ করেই খেলতে হয়েছে পান্তকে। বুধবার অপেশাদার ক্রিকেট টুর্নামেন্ট লাস্ট ম্যান স্ট্যান্ডসে দ্য চুজেন ওয়ানসের বিপক্ষে ওপেন হাউজ সুইঙ্গার্সের হয়ে খেলেন তিনি। দলের ১৬ রানের জয়ে ২১ বলে করেছেন ৫৪ রান। ‘স্ট্যান স্ট্যান’ ছদ্মনামে খেলা পান্তের আসল পরিচয় একদিন পর জানায় আয়োজকরা।
পান্ত আগেভাগে কোনো খবর দিয়ে খেলতে নামেননি। ওপেন হাউজ খেলোয়াড় মোহাম্মদ সাফি নিউজিল্যান্ড হেরাল্ড-কে জানান, ক্রাইস্টচার্চে একটি ইলেক্ট্রিক বাইকে ভারতীয় উইকেটকিপার ব্যাটারকে দেখেন তিনি। তাদের খেলোয়াড় কম থাকায় পান্তকে খেলতে অনুরোধ জানানো হলে হাসিমুখে তিনি রাজি হয়ে যান।
পান্তও নিজের পরিচয় যতখানি পেরেছেন, গোপন রেখেছিলেন। খুব বেশি খেলোয়াড় শুরুতে তাকে চিনতে পারেননি। বেগুনি ট্র্যাকস্যুটে ঘুরতে যাওয়া ভারতীয় তারকা ধার করে ব্যাট-প্যাড পরে মাঠে নামেন।
পান্তের হুট করে এই ম্যাচ খেলার কথা জানতে পেরে বেশ মজা পেয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। দ্বিতীয় টেস্টের আগের দিনের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সে কি খেলেছিল? কীভাবে গেল? এটা চমৎকার। সে ক্রিকেটের একজন দারুণ চরিত্র। লাস্ট ম্যান স্ট্যান্ডসের দলগুলোকে নিজের অভিজ্ঞতা বিলিয়ে দেওয়াটা ছিল তার জন্য অসাধারণ।’
নিউজিল্যান্ডে দারুণ ফর্মে আছেন পান্ত। ওয়েলিংটনে ৭২০ রানের প্রথম ইনিংসে তিনি ১২৮ রান করেন। ভেঙেছেন একাধিক রেকর্ড। যদিও ম্যাচটি ড্র হয়েছে।
তথ্যসূত্র: ঢাকা পোস্ট-এর মূল প্রতিবেদন থেকে সংকলিত ও যাচাইকৃত।
