তিন বছর পর আবার মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা
হার্দিক পান্ডিয়াকে ছেড়ে দেওয়ার পর আবারও রোহিত শর্মাকে অধিনায়ক নির্বাচিত করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। পাঁচবারের চ্যাম্পিয়নরা ২০২৭ আইপিএল সামনে রেখে...
Collected · Not taken by usCollectedজাগোনিউজ২৪, ঢাকা পোস্ট সহ একাধিক সংবাদমাধ্যমের বরাতে প্রাপ্ত তথ্য অনুযায়ী — হার্দিক পান্ডিয়াকে ছেড়ে দেওয়ার পর আবারও রোহিত শর্মাকে অধিনায়ক নির্বাচিত করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। পাঁচবারের চ্যাম্পিয়নরা ২০২৭ আইপিএল সামনে রেখে...
মুম্বাই অধিনায়ক হিসেবে দ্বিতীয় অধ্যায় শুরু করবেন রোহিত। তার নেতৃত্বে পাঁচটি শিরোপা জিতেছিল মুম্বাই। ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত দলের অধিনায়কত্ব করেছিলেন তিনি। ২০২৪ আইপিএল সামনে রেখে গুজরাট টাইটান্স থেকে দল পাওয়া হার্দিক তার স্থলাভিষিক্ত হন। আসন্ন আইপিএলের আগে মুম্বাই আর্শদীপ সিংকে নিয়ে পাঞ্জাব কিংসের কাছে হার্দিককে দেয়। তাতে করে মুম্বাইয়ের অধিনায়কের পদটি শূন্য হয়ে পড়ে।
৩৯ বছর বয়সী রোহিত ২০১৩ সালের মাঝামাঝি সময়ে মুম্বাইয়ের নেতৃত্ব পান। ওই বছরই ফ্র্যাঞ্চাইজিকে প্রথম আইপিএল ট্রফি জেতান। তারপর ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে ট্রফি জিতেছিল দলটি। অধিনায়ক হিসেবে আইপিএল ও চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে ১৬৩ ম্যাচ খেলে রোহিত ৯১ জয়, ৬৮ হার ও চারটি টাইয়ের দেখা পেয়েছেন। শুধু আইপিএলে রোহিত ১৫৮ ম্যাচে মুম্বাইয়ের নেতৃত্ব দিয়েছেন। ৮৭ জয়ের পাশাপাশি ৬৭ হার দেখেছেন। জয়ের শতকরা হার ৫৫.০৬।
এরপর থেকে আইপিএলে সুবিধা করতে পারছে না মুম্বাই। ২০২১ সালে মুম্বাই হয়েছিল পঞ্চম। পরের বছর দশম এবং ২০২৩ সালে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলে বাদ পড়েছিল। তাতে করে অধিনায়কত্ব পরিবর্তনের তাগিদ অনুভব করে দলের ম্যানেজমেন্ট। হার্দিকের নেতৃত্বেও ভাগ্য ফেরাতে পারেনি মুম্বাই। ২০২৪ ও ২০২৬ সালে দশম ও নবম হয়েছে। মাঝের বছরটিতে দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠলেও বাদ পড়ে।
নেতৃত্ব পেয়ে এক বিবৃতিতে রোহিত জানান, ‘আমার জীবনের বড় একটা অংশ মুম্বাই ইন্ডিয়ান্স। এই দলকে নেতৃত্ব দেওয়া সবসময় গর্ব করার মতো কিছু। আমরা কী অর্জন করতে পারি, সেটা নিয়ে আমার অটুট বিশ্বাস আছে। আমাদের যে ব্র্যান্ড, সেটা মনে রেখেই খেলব, একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করব এবং খেলা উপভোগ করব।’
তিন বছর পর আবারও মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্বে ফিরেছেন রোহিত শর্মা। আইপিএলের ২০২৭ আসরকে সামনে রেখে তাকে অধিনায়কত্বে ফেরানোর ঘোষণা দিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা...
সূত্র বিশ্লেষণ: ঘটনাটি জাগোনিউজ২৪, ঢাকা পোস্ট-এ প্রকাশিত পৃথক প্রতিবেদন ও সময়সূচি মিলিয়ে যাচাই করা হয়েছে।
